Sara Tedulkar Beautiful Pic: বেবি পিঙ্ক গাউনে রাজকুমারীর সাজে সুন্দরী সারা, ভাইরাল ছবি..

Credit: Instagram

সবসময়ই লাইম লাইটে থাকেন বিখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। সম্প্রতি সারা তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন কিছু হট ছবি। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে একটি বেবি পিঙ্ক গাইন পরেছেন সারা টেন্ডুলকার। এই পোশাকে তাকে অসাধারণ দেখতে লাগছে, ঠিক যেন রাজকুমারী। তাকে এতটাই সুন্দর দেখতে লাগছে যে তার ছবি থেকে চোখ সরাতে পারছে না ভক্তরা। সারা এবং ক্রিকেটার শুভমান গিলের সম্পর্কের গুজব ছড়ানোর কারণে অনেক ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন এই ছবিগুলি দেখে ক্লিন বোল্ড হয়ে যাবেন শুভমান।

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে ত্বক সম্পর্কিত অনেক সমস্যার কথা শেয়ার করেছিলেন সারা। এই সাক্ষাৎকারে তিনি তার PCOS এবং প্রচুর ব্রণর সমস্যার কথা উল্লেখ করে বলেছিলেন জীবনধারা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করার পর তিনি তার পছন্দসই ত্বক পেয়েছেন। এছাড়াও সারা টেন্ডুলকার জানিয়েছিলেন প্রোটিন সমৃদ্ধ ডায়েট অনুসরণ করেন তিনি।

বায়োমেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত থাকার জন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ত্বকের যত্ন নেওয়া পছন্দ করেন সারা টেন্ডুলকার। ওই সাক্ষাৎকারে সারা জানান, তিনি প্রতিটি প্রোডাক্টের লেবেলে উল্লেখ করা সমস্ত উপাদান সম্পর্কে পড়তে পছন্দ করেন। এছাড়াও সারা বিশ্বাস করেন শারীরিক চেহারার সঙ্গে একজন ব্যক্তি কেমন তাও খুবই গুরুত্বপূর্ণ। তাই আত্মবিশ্বাসী হলে সৌন্দর্য আরও বেশি ফুটে আসে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement