Benefits of Milk Cream in Skincare: দুধের সর ফেলে দেবেন না। দুধের সরে ত্বক হবে নরম ও মসৃণ হয়। জেনে নিন কিভাবে ব্যবহার করবেন

প্রাকৃতিক উপাদান হিসেবে দুধের সর বা ক্রিম ত্বকের যত্নে দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকে ল্যাকটিক অ্যাসিড, প্রোটিন, ভিটামিন এ, ডি, ও ক্যালসিয়াম যা ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে।

প্রাকৃতিক উপাদান হিসেবে দুধের সর বা ক্রিম ত্বকের যত্নে দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকে ল্যাকটিক অ্যাসিড, প্রোটিন, ভিটামিন এ, ডি, ও ক্যালসিয়াম যা ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য দুধের সর এক অসাধারণ ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

কিভাবে কাজ করে জেনে নিন: দুধের সরের প্রধান উপাদান ল্যাকটিক অ্যাসিড, যা একটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট। এটি মৃত কোষগুলোকে তুলে ফেলে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। ত্বকের ভিতর থেকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে ত্বক ফাটে না বা রুক্ষ দেখায় না। এছাড়া, সরে থাকা প্রোটিন এবং ফ্যাট ত্বকের গভীরে গিয়ে পুনরুজ্জীবন ঘটায়, ফলে ত্বক আরও বেশি প্রাণবন্ত ও কোমল হয়।

ব্যবহার করার নিয়ম: দুধের সর সরাসরি ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বকে পার্থক্য স্পষ্ট দেখা যায়। চাইলে সরের সঙ্গে মধু, হলুদ বা বেসন মিশিয়ে ফেস প্যাক তৈরি করেও ব্যবহার করতে পারেন।

উপকারিতা: ত্বক নরম ও মসৃণ হয়, মরা কোষ দূর করে, প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়, ত্বকের ড্রাইনেস কমায়, বয়সের ছাপ কিছুটা হ্রাস করে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement