Gold In Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্যের প্রতীক, সোনা থেকে তুলসি গাছ, কী কিনলে আপনার ভবিষ্যত উজ্জ্বল হবে, সুখ, সমুদ্ধি উপচে পড়বে দেখুন
সোনার পরিবর্তে রুপোর গয়নাও কিনতে পারেন এই দিনে। রুপোর কয়েন থেকে রুপোর গয়না কিংবা রুপোর থালা বাসন ও এই দিনে কিনতে পারেন। কাউকে রুপোর গয়না বা বাসবনপত্র আপনি উপহার দিতে পারেন। তাতে ও সৌভাগ্য ফিরবে আপনার জীবনে।
Gold In Akshaya Tritiya: আজ অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। এই শুভ দিনে সোনা (Gold) কেনাকে অত্যন্ত মঙ্গল বলে মনে করা হয়। কিন্তু সোনার দাম বা স্বর্ণের দাম যে হারে বাড়তে শুরু করেছে, তাতে বহু মানুষ গয়নার দোকানের দিকে পা বাড়াচ্ছেন না। তবে অক্ষয় তৃতীয়ায় সোনার পাশাপাশি আরও বেশ কয়েকটি জিনিস কিনতে পারেন। যাতে আপনার সৌভাগ্য কোনও অংশ কমে যাবে না। উলটে অক্ষয় তৃতীয়ায় এই জিনিসগুলি কিনলে আপনার ভাগ্য ফিরতে শুরু করবে।
অক্ষয় তৃতীয়ায় অনেকে গয়না কেনেন। তবে সোনার গয়না না কিনলে মালক্ষ্মীর মূর্তিও এই দিনে কিনতে পারেন।
আরও পড়ুন: Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় উপচে পড়বে সম্পদ, ঠিক এই সময়ে কিনে ফেলুন এক কুচি সোনা
সোনার পরিবর্তে রুপোর গয়নাও (Silver) কিনতে পারেন এই দিনে। রুপোর কয়েন থেকে রুপোর গয়না কিংবা রুপোর থালা বাসন ও এই দিনে কিনতে পারেন। কাউকে রুপোর গয়না বা বাসবনপত্র আপনি উপহার দিতে পারেন। তাতে ও সৌভাগ্য ফিরবে আপনার জীবনে।
মাটির কোনও জিনিসও কিনতে পারেন অক্ষয় তৃতীয়ায়। বিশেষ করে মাটির কলসি এই দিনে অত্যন্ত শুভ ফল দেয়। অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় ধরিত্রির সঙ্গে যোগসূত্র রাখে, এমন কোনও জিনিস আপনাকে কিনতে হবে।
অক্ষয় তৃতীয়ায় নতুন বাড়ি কিনতে পারেন। মনে করা হয়, অক্ষয় তৃতীয়ায় নতুন বাড়িতে যদি গৃহপ্রবেশ করেন, তাহলে মালক্ষ্মীর পাশাপাশি বিষ্ণু এবং কুবেরের আশীর্বাদও আপনি পাবেন। ফলে অক্ষয় তৃতীয়া নতুন বাড়িতে গৃহপ্রবেশ আপনার সৌভাগ্যকে তরান্বিত করবে।
অক্ষয় তৃতীয়ায় তুলসি গাছ কিনুন। এতে নমা লক্ষ্মীর কৃপা আপনার উপর আরও বেশি করে পড়বে।
অক্ষয় তৃতীয়ায় বাস্তু শক্ত করতে নুন কিনুন। মনে করা হয়, নুন সমস্ত নেতিবাচক মনোভাবকে সরিয়ে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি বয়ে আনে এই দিনে।
অক্ষয় তৃতীয়ায় যে কোনও ধরনের ইলেকট্রনিক্স গেটেজ কিনুন. মোবাইল থেকে ল্যাপটপ, যে কোনও জিনিস আপনি কিনতে পারেন এই দিনে। অক্ষয় তৃতীয়ায়যে কোনও ধরনের ইলেকট্রনিক্স গেজেট আপনার সৌভাগ্যকে বহন করে আনবে।