Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় উপচে পড়বে সম্পদ, ঠিক এই সময়ে কিনে ফেলুন এক কুচি সোনা

অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে ধন, সম্পত্তি বৃদ্ধি পায়। এমন ধারনাই প্রচলিত। ফলে সোনা যখন ১ লক্ষ ছুঁয়েছে, সেই সময়ও মানুষ চেষ্টা করছেন অন্তত এক কুচি সোনালী ধাতু যদি ঘরে তোলা যায়।

Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় উপচে পড়বে সম্পদ, ঠিক এই সময়ে কিনে ফেলুন এক কুচি সোনা
Gold (Photo Credits: X)

Akshaya Tritiya: বুধবার অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। প্রত্যেকবারের মত এবারও এই বিশেষ দিনে মানুষ যেমন পুজো অর্চনা করবেন, তেমনি কিনবেন সোনা (Gold)। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ  বলে মনে করা হয় হিন্দু ধর্মে। অক্ষয় তৃতীয়ায় ঠিক কখন সোনা কিনলে, তার সৌভাগ্য ফিরবে, সেই খোঁজই আজ দেবে আপনাকে লেটেস্টলি বাংলা ডট কম।

অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে ধন, সম্পত্তি বৃদ্ধি পায়। এমন ধারনাই প্রচলিত। ফলে সোনা যখন ১ লক্ষ ছুঁয়েছে, সেই সময়ও মানুষ চেষ্টা করছেন অন্তত এক কুচি সোনালী ধাতু যদি ঘরে তোলা যায়।

অক্ষয়  তৃতীয়ায় সোনা কেনার সবচেয়ে শুভ সময়

অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে বুধবার সকাল ৫.৪১ মিনিট থেকে। তবে বিকেল ৫.৩১ মিনিট থেকে যদি অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে পারেন, তাহলে তা সবচেয়ে শুভ বলে এবার ধরা হচ্ছে।

কেন অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা হয়

মনে করা হয়, অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন। ফলে এই দিনে সোনা বা অন্য ধাতু কিনলে, তা অক্ষয় হয়ে থাকে। অর্থাৎ লক্ষ্মীদেবীর বাস আপনার ঘরে চিরস্থায়ী হবে।  সোনার পাশাপাশি মানুষ এই দিনে যেমন সম্পত্তি কেনেন, তেমনি গাড়িও কেনেন। অক্ষয় তৃতীয়ার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার জন্যই এই দিনে বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র কেনেন  বহু মানুষ।

আরও পড়ুন: Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনছেন? ৯ গাইডলাইন দেখে নিন, না হলে নিমেষে পকেট ফাঁকা হবে আপনার

অক্ষয় তৃতীয়ার দিন যদি নতুন কোনও জিনিস কেউ শুরু করেন, তাহলে তা অক্ষয় হয়েই থাকে বলে বিশ্বাস করা হয়। মনে করা হয়, অক্ষয় তৃতীয়া হল কুবেরের আশীর্বাদ পাওয়ার দিন। এইদিন ধনদেবতা কুবের যাঁর উপর প্রসন্ন হন, সেই ব্যক্তির উপর পড়ে তাঁর কৃপাদৃষ্টি। শুধু তাই নয়, এই দিনের দেবাদিদেব এবং ব্রক্ষ্মার আশীর্বাদও মেলে ধনদেবতা কুবেরের হাত ধরে।

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 05:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).