Shani Amavasya 2025: শনি অমাবস্যা কবে? জেনে নিন শনি অমাবস্যার দিনক্ষণ ও গুরুত্ব...

কুণ্ডলীতে শনির দোষ থাকলে জীবন কষ্টের মধ্যে কেটে যায়, প্রতিদিনই সমস্যার মুখোমুখি হতে হয়। তাই প্রতিটি মানুষই পেতে চায় শনির আশীর্বাদ। শনিবার ছাড়াও, শনি দেবের পুজোর জন্য শনিশারী অমাবস্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অমাবস্যা শনিবারে পড়লে তাকে বলা হয় শনিশারী অমাবস্যা। ২০২৫ সালের প্রথম শনিশারী অমাবস্যা পড়েছে ২৯ মার্চ, এটি চৈত্র অমাবস্যা। শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি অত্যন্ত শুভ।

২০২৫ সালের প্রথম শনিশারী অমাবস্যায় হবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই অসাধারণ কাকতালীয় ঘটনার বিশেষ দিক হল, এই দিনেই শনি মীন রাশিতে প্রবেশ করবে। ২০২৫ সালে চৈত্র অমাবস্যা তিথি শুরু হবে ২৮ মার্চ সন্ধ্যা ০৭:৫৫ মিনিটে এবং শেষ হবে পরের দিন ২৯ মার্চ, বিকেল ০৪:২৭ মিনিটে। এই তিথিতে শ্রাদ্ধ ও তর্পণ করলে পিতৃ দোষ বা কালসর্প দোষের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

শনি অমাবস্যার দিনে, সূর্যোদয়ের আগে একটি পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে একটি তামার পাত্রে জল নিবেদন করা হয়। শনির সাড়েসাতি থাকলে অবশ্যই শনিশরী অমাবস্যার দিনে তর্পণ, পিণ্ড দান এবং অশ্বত্থ গাছের পুজো করা উচিত। এটি শনির অশুভ প্রভাব হ্রাস করে। শনি অমাবস্যার দিনে শনিদেবকে সরিষার তেল এবং কালো তিল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর মন্ত্রজপ করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement