Coconut Water in Summer: গ্রীষ্মকালে ডাব বা নারকেল জল পান করা উপকারী, জেনে নিন কোন সময়ে নারকেল জল পান করা উচিত...

গরমের মরসুমে কিছু খাবার খাওয়ার যেমন একটা আলাদা আনন্দ আছে তেমনই স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। কেউ এই সময় আমের জন্য পাগল আবার কেউ তরমুজের জন্য। গ্রীষ্মকালে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য কিছু খাবার খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি হল ডাব বা নারকেলের জল, যা শরীরের জন্য উপকারী হওয়ার পাশাপাশি স্বাদের দিক দিয়েও খুব ভালো। মনে করা হয় একটি ডাব বা নারকেলের জল পান করলে সারাদিনে শরীরে জলের অভাব বোধ হয় না। ডাব বা নারকেলের জলে পাওয়া যায় ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য অনেক পুষ্টিকর উপাদান।

পটাসিয়ামের একটি ভালো উৎস ডাব বা নারকেল জল এবং এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টও । এছাড়াও ডাব বা নারকেল জলে রয়েছে ভিটামিন সি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম সহ আরও অনেক পুষ্টি উপাদান। ডাব বা নারকেল জলের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই জল পান করলে শরীরে জলের ঘাটতি হয় না। গ্রীষ্মকালে ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে, তাই ডাব বা নারকেল জল এবং শসার মতো খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। গ্রীষ্মকালে এই জল পান করলে শরীর দীর্ঘ সময় ধরে হাইড্রেটেড থাকে, এই জল শরীরকে সতেজ রাখে এবং শক্তি দেয়।

কেউ কেউ ডাব বা নারকেলের জল খালি পেটে পান করে আবার কেউ বিকেলে পান করে। বিশেষজ্ঞদের মতে, ডাব বা নারকেলের জল পান করার সবচেয়ে ভালো সময় হল সকাল। এটি ভারী খাবারের সঙ্গে বা পরে পান করা উচিত নয়। সকালে এই জল পান করলে মেটাবলিজম বৃদ্ধি পায়। তবে ডাব বা নারকেলের জল সন্ধ্যায় পান করা উচিত কিনা তা এখনও স্পষ্ট নয়। এছাড়া যাদের কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ডাব বা নারকেলের জল পান করা উচিত নয়, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তাই কিডনির সমস্যা থাকা ব্যক্তিদের কিডনি নষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement