Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনছেন? ৯ গাইডলাইন দেখে নিন, না হলে নিমেষে পকেট ফাঁকা হবে আপনার
সোনার দামের মেকিং চার্জ সব সময় ৫ থেকে ১০ শতাংশের মধ্যে থাকে। তবে অনেক সময় ডিজাইনের উপর নির্ভর করে তার হেরফের হয়। ফলে এই বিষয়টিও সোনা কেনার সময় মনে রাখবেন।
Akshaya Tritiya: আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2025)। শুভ এই দিনে অনেকেই সোনা (Gold) কেনেন। মূল্যবান হিসেবে যেহেতু হলুদ ধাতুর গুরুত্ব অপরিসীম, তাই অক্ষয় তৃতীয়াতে সোনা কেনার চল বহুল প্রচলিত। সোনা যদি অক্ষয় তৃতীয়ায় কিনতে চান, তাহলে মনে রাখতে হবে বেশ কয়েকটি ধাপ। যা না করলে, বর্তমানের বহু মূল্য সোনায় আপনার পকেট ফাঁকা হয়ে যেতে পারে মুহূর্তে।
আরও পড়ুন: Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় উপচে পড়বে সুখ সমৃদ্ধি, এক কুচি সোনা ফেরাবে আপনার ভাগ্য
অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে যে বিষয়গুলি মাথায় রাখবেন
প্রত্য়েকদিন যে দাম খবরে দেখছেন সোনার, তা দোকানে গিয়ে একবার ভাল করে শুনে নিন। আপনি কোন শহরে থাকছেন, তার উপর অনেক সময় দাম নির্ভর করে। সুতরাং খবরে চোখ বোলানোর পরও দোকানে গিয়ে ভাল করে যাচাই করে নিন।
খবরে যে সোনার দাম দেখছেন, তা কেবল ধাতুর দাম। আপনি যখন দোকানে যাবেন কিনতে, সেখানে যুক্ত হবে জিএসটি। সেই সঙ্গে হলমার্কের দাম, তৈরির দাম অর্থাৎ মেকিং চার্জ, এগুলিও যুক্ত হবে আপনার গয়নার সঙ্গে অতিরিক্ত মূল্য হিসেবে।
সব সময় আপনি যেখানে থাকছেন, সেই জায়গার উপর নির্ভর করে সোনার মূল্য নির্ধারিত হয়। ফলে দোকানে গিয়ে ভাল করে শুনে নিন।
যখন সোনা কিনতে যাবেন, কী কী অফার বা পুরস্কার রয়েছে, সেগুলি ভাল করে জেনে নিন। একটি দোকানের উপর নির্ভর করে সোনা কিনবেন না। আশপাশের বেশ কয়েকটি দোকান ভাল করে ঘুরে এবং দাম শুনে নিন।
২২ক্যারট, ১৮কে, ১৪কে এবং ২৪কে, এগুলিই গয়নার দাম ধরার সময় নির্ধারিত হয়। কোনও সময় ২৪কে এর দাম অনুযায়ী আপনার গয়না তৈরি হয় না। ফলে ২৪কে-র দাম ধরে কখনও গয়না বানাতে যাবেন না। তাহলে ঠকতে হতে পারে।
গয়না যখন কিনবেন, হলমার্ক রয়েছে কি না তা ভাল করে খুটিয়ে দেখে নিন।
অক্ষয় তৃতীয়ায় অনেক অফার থাকে। তবে সেগুলি শুধুমাত্র মেকিং চার্জের উপর। তাই ভাল করে সব শুনে নিন।
ভবিষ্যতে যদি গয়না বিক্রির পরিকল্পনা থাকে, তাহলে হলমার্ক খতিয়ে দেখে তবেই সোনা কিনবেন। না হলে ভবিষ্যতে বিক্রির সময় দাম পাবেন না সঠিকভাবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)