Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় উপচে পড়বে সুখ সমৃদ্ধি, এক কুচি সোনা ফেরাবে আপনার ভাগ্য
সোনাকে সব সময় সমৃদ্ধি এবংঐতিহ্যের প্রতীক হিসেবে ধরা হয়। ফলে আর্থিক সঙ্গতি পেতে চাইলে আপনি অক্ষয় তৃতীয়ায় এক টুকরো হলেও সোনার জিনিস কিনে ফেলুন। সোনা এমনই একটি ধাতু, যা ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত বলে মনে করা হয়। তাই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার অর্থ সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে।
Akshaya Tritiya : আগামী বুধবার পড়েছে অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2025)। অর্থাৎ আগামী ৩০ এপ্রিল পড়েছে শুভক্ষণ। যেদিন সোনা (Gold) কিনলে সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়তে পারে। বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় চন্দ্র তিথিতে পড়ে অক্ষয় তৃতীয়া। তাই ওই দিন সোনা কিনলে, আপনার সৌভাগ্য ফিরতে পারে বলে মনে করা হয়। তাই তো বহু বছর ধরে অক্ষয় তৃতীয়ার দিনের সঙ্গে সোনার কেনার এক গভীর সাযুজ্য রয়েছে।
অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা কেন শুভ?
সোনাকে শুভ হিসেবে মনে করা হয়। যে কোনও উৎসব, অনুষ্ঠানে সোনা কেনা শুভ বলে মনে করা হয় ভারতীয় সংস্কৃতিতে। তাই অক্ষয় তৃতীয়ার বিশেষক্ষণে সোনা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি বহন করে আনতে পারে বলে মনে করা হয়। এই দিনে সোনা কিনলে আপনি আধ্যাত্মিকভাবেও সমৃদ্ধ হতে পারেন বলেও অনেকে মনে করেন। তাই পারিবারিক সমৃদ্ধির সঙ্গে আধ্যাত্মিক মননেও আপনি সমৃদ্ধি লাভ করতে পারেন অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা হলে।
কেন সোনা কিনবেন?
সোনাকে সব সময় সমৃদ্ধি এবংঐতিহ্যের প্রতীক হিসেবে ধরা হয়। ফলে আর্থিক সঙ্গতি পেতে চাইলে আপনি অক্ষয় তৃতীয়ায় এক টুকরো হলেও সোনার জিনিস কিনে ফেলুন।
সোনা এমনই একটি ধাতু, যা ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত বলে মনে করা হয়। তাই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার অর্থ সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে।
এসবের পাশাপাশি সোনা আপনার ধন সম্পদ বৃদ্ধি করে। আর যে জিনিস আপনার সম্পদ বৃদ্ধি করে, তাকে গৃহকোণে রাখা অত্যন্ত বাঞ্ছনীয়। যাতে আপনার ভবিষ্যত আরও উজ্জ্বল হয়। তাই অক্ষয় তৃতীয়ার মত শুভক্ষণে সোনা আপনার সুখ, সমৃদ্ধি যেমন বাড়াবে, তেমনি সম্পদ বৃদ্ধিতেও সাহায্য করবে।
(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

