Akshaya Tritiya 2025: লাখ টাকার সোনা না কিনলেও চলবে, অক্ষয় তৃতীয়ায় আর কোন ছোট জিনিসে ফিরবে সৌভাগ্য, প্রসন্ন হবেন মালক্ষ্মী দেখুন

চাল, গুড়, ডাল, সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অক্ষয় তৃতীয়ায় কিনতে পারেন। মোদ্দা কথা, যে জিনিসে লক্ষ্মীর বাস, সেই জিনিসগুলিই আপনাকে এই দিন কিনতে হবে। আপনি যদি এই দিনে ১ কিলো চালও কেনেন, সেটিও আপনার সৌভাগ্য বহন করে নিয়ে আসবে।

Akshay Tritiya (Photo Credit: Latestly)

Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়া বুধবার। অক্ষয় তৃতীয়ায় (Akshaya Tritiya 2025) সোনা (Gold) কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে। তবে অক্ষয় তৃতীয়ার আগেই বেড়ে গিয়েছে সোনার দাম। বর্তমানে ১ লক্ষ ছুঁয়েছে সোনার দাম (Akshay Tritiya 2025 Gold Rate)। তাই সাধ থাকলেও সাধ্য হচ্ছে না বহু মধ্যবিত্তর। এদিকে অক্ষয় তৃতীয়ায় সোনা না কিনলেও অনেকের মনে খচখচ শুরু হয়। তাই অক্ষয় তৃতীয়ায় সোনার দাম যদি নাগালের বাইরে চলে যায়, তাহলে আর কী কিনতে পারবেন।

বুধবার ভোর ৫.৩০ মিনিট থেকে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাই অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে সোনা ছাড়াও অন্য কিছু জিনিস আপনি  কিনতে পারেন। যে জিনিসগুলিতেও আপনার সৌভাগ্য হাজির হতে কখনও বিলম্ব হবে না।

আরও পড়ুন: Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় উপচে পড়বে সম্পদ, ঠিক এই সময়ে কিনে ফেলুন এক কুচি সোনা

সোনার পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় আপনি যে কোনও ধরনের গাড়ি কিনতে পারেন। সম্পত্তি  কিনতে পারেন। সিল্কের শাড়ি, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে পারেন অক্ষয় তৃতীয়ায়। এই দিনে যে কোনও ব্যবসা শুরু করতে পারেন। লক্ষ্মী পুজো করে আপনি যে কোনও নতুন জিনিস কিনতে পারেন অক্ষয় তৃতীয়ায়।

এসবের পাশাপাশি, চাল, গুড়, ডাল, সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অক্ষয় তৃতীয়ায় কিনতে পারেন। মোদ্দা কথা, যে জিনিসে লক্ষ্মীর বাস, সেই জিনিসগুলিই আপনাকে এই দিন কিনতে হবে। আপনি যদি এই দিনে ১ কিলো চালও কেনেন, সেটিও আপনার সৌভাগ্য বহন করে নিয়ে আসবে।

এসেবর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় দান করুন। যাঁদের প্রয়োজন, সেই সমস্ত মানুষের হাতে কিছু তুলে দিন এই দিনে। তাহলেও আপনার সৌভাগ্য কিন্তু দরজায় কড়া নাড়বে।

অক্ষয় তৃতীয়ায় নুন কেনা অত্যন্ত সৌভাগ্যজনক। এই দিনে নুন কিনলে শনির প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন আপনি। এমন বিশ্বাসও ঘিরে রয়েছে অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement