Karnataka Shocker: বাসের মধ্যে যুবতীর শরীরে রং দেওয়ার জের! যুবককে অপহরণের পর নগ্ন করে মারধর কর্নাটকে

নির্যাতিত ওই যুবক মাধু জানান, প্রথমে মাধুকে এসে ওই যুবতীর গ্রামের কয়েকজন যুবক রং দেওয়া নিয়ে প্রশ্ন করে। ওই যুবকরা মাধুকে চিনত বলেও জানা গেছে। প্রথমে প্রশ্নের জবাব পেয়ে চলে গেলেও পরে ওই ছেলেগুলি মাধুকে অপহরণ করে একটি ঘরে আটকে রাখে। পরে তাঁকে নগ্ন করে বেধড়ক মারধর করে।

প্রতীকী ছবি

কোলার: বাসের (Bus) মধ্যে এক যুবতীর শরীরে রং (colour) দিয়েছিল। এর জেরে এক যুবককে অপহরণ (Abducted) করার পর নগ্ন করে (Stripped Nude) মারধরের অভিযোগ উঠল কর্নাটকে (Karnataka)।

এপ্রসঙ্গে বুধবার পুলিশ সূত্রে জানানো হয়, কর্নাটকের কোলার (Kolar) জেলার বেলামারানাহাল্লি (Belamaranahalli) এলাকার এক যুবক মাধু হোলির (Holi) দিন বাসের মধ্যে এক যুবতীর শরীরে রং দেন বলে অভিযোগ। এর জেরে পরে ওই যুবতীর গ্রামের কয়েকজন যুবক ওই যুবককে অপহরণ করে নিয়ে গিয়ে নগ্ন করে বেধড়ক মারধর (Thrashed) করে। ফলে গুরুতর জখম হন মাধু নামের ওই যুবক। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

নির্যাতিত ওই যুবক মাধু জানান, প্রথমে মাধুকে এসে ওই যুবতীর গ্রামের কয়েকজন যুবক রং দেওয়া নিয়ে প্রশ্ন করে। ওই যুবকরা মাধুকে চিনত বলেও জানা গেছে। প্রথমে প্রশ্নের জবাব পেয়ে চলে গেলেও পরে ওই ছেলেগুলি মাধুকে অপহরণ করে একটি ঘরে আটকে রাখে। পরে তাঁকে নগ্ন করে বেধড়ক মারধর করে।

বর্তমানে এই ঘটনায় একটি মামলা দায়ের করে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্ত চলছে। আরও পড়ুন: India Is a Role Model For Countries Looking To Digital Transformation: ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে অন্যান্য দেশের কাছে রোলমডেল ভারত

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement