Bihar Shocker: সংসারে জ্বলছে না উনুন,আইপিএল ম্যাচ দেখতে ব্যস্ত স্বামী, রাগে অভিমানে আত্মঘাতী স্ত্রী

এরপর বন্ধুর বাড়িতে আইপিএল (IPL 2025) ম্যাচ দেখতে চলে যান তিনি। আর এতেই অভিমানে দুঃখে আত্মহত্যার পথ বেছে নেন স্ত্রী।

Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ অভাবের সংসার। জ্বালানির অভাবে জ্বলছে না উনুন (Oven)। না খেয়ে রয়েছে সন্তানরা (Children)। স্বামীকে (Husband)জ্বালানি কিনে আনতে বললে, টাকা নেই বলে জানান তিনি। এরপর বন্ধুর বাড়িতে আইপিএল (IPL 2025) ম্যাচ দেখতে চলে যান তিনি। আর এতেই অভিমানে দুঃখে আত্মহত্যার পথ বেছে নেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর জেলার দলসিংহসরাই থানার অন্তর্গত মালপুর পূর্বী পট্টি তরসাপুর ওয়ার্ড নম্বর ২-এ। মৃত মহিলার নাম ইশরাত খাতুন। স্বামীর নাম মোহাম্মদ রিজওয়ান।

স্বামীর উপর রাগ করে আত্মঘাতী স্ত্রী

সোমবার রান্নার জন্য স্বামীকে কাঠ আনতে বলেছিলেন ইশরাত। স্ত্রীকে রিজওয়ান জানান, তাঁর কাছে কাঠ কেনার টাকা নেই। এরপর কাজে না গিয়ে সোজা বন্ধুর বাড়ি গিয়ে ওঠেন তিনি। সন্ধ্যা থেকে জমিয়ে আইপিএল ম্যাচ দেখে বাড়ি ফিরে দেখেন গলায় স্কার্ফ পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী। এরপর ইরশাতকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দলসিংহসরাইয়ের এসএইচও ইরশাদ আলম বলেন, "প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পারিবারিক কলহ এবং আর্থিক চাপের কারণে আত্মহত্যা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"

সংসারে জ্বলছে না উনুন,আইপিএল ম্যাচ দেখতে ব্যস্ত স্বামী, রাগে অভিমানে আত্মঘাতী স্ত্রী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement