Coronavirus In India: পাঞ্জাব ও কর্ণাটকে নতুন করে দুজন করোনা আক্রান্ত, ভারতে সংখ্যা ছাড়াল ৪৫

ভারতে ৪৪ নয়, ৪৫ জনের শরীরে মিলল সিওভিআইডি-১৯। কর্ণাটক, পাঞ্জাবে মিলেছে নতুন করে। বেঙ্গালুরুর অঙ্গনওয়াড়ি স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে। কারণ পার্শ্ববর্তী রাজ্যে তামিলনাড়ু ও কেরালাতে করোনাভাইরাসের (coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। তাই সুরক্ষার কারণেই কিন্ডারগার্টেন স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। শিশু ও নারী কল্যাণ মন্ত্রক অঙ্গনওয়াড়িতে সাতদিনের জন্য ছুটি ঘোষণা হয়েছে। এ দিন সকালে জম্মু-কাশ্মীরে ৬৩ বছরের এক বৃদ্ধার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩-এ গিয়ে পৌঁছেছে। রবিবারই কেরলে একই পরিবারের পাঁচ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে, যার মধ্যে তিন জন সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে।

করোনার থাবা (Photo Credits: PTI)

নতুন দিল্লি ও বেঙ্গালুরু, ৯ মার্চ: ভারতে ৪৪ নয়, ৪৫ জনের শরীরে মিলল সিওভিআইডি-১৯। কর্ণাটক, পাঞ্জাবে মিলেছে নতুন করে। বেঙ্গালুরুর অঙ্গনওয়াড়ি স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে। কারণ পার্শ্ববর্তী রাজ্যে তামিলনাড়ু ও কেরালাতে করোনাভাইরাসের (coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। তাই সুরক্ষার কারণেই কিন্ডারগার্টেন স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। শিশু ও নারী কল্যাণ মন্ত্রক অঙ্গনওয়াড়িতে সাতদিনের জন্য ছুটি ঘোষণা হয়েছে। এ দিন সকালে জম্মু-কাশ্মীরে ৬৩ বছরের এক বৃদ্ধার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩-এ গিয়ে পৌঁছেছে। রবিবারই কেরলে একই পরিবারের পাঁচ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে, যার মধ্যে তিন জন সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে।

বিদেশ ফেরত সকলের ডাক্তারি পরীক্ষার জন্য কেরলের সমস্ত বিমানবন্দরেই ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু তাঁরা যে ইতালি থেকে ফিরছেন, আক্রান্ত তিন জন বিমানবন্দরে তা খোলসা করেননি বলে দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা। দেশ জুড়ে এমন পরিস্থিতিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সমস্ত বন্দরে যাত্রিবাহী বিদেশি জাহাজের আনাগোনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেরলে এ বার তিন বছরের শিশুর শরীরে ধরা পড়ল করোনাভাইরাস।  আরও পড়ুন- Coronavirus In India: কর্ণাটকে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল, বেঙ্গালুরুর অঙ্গনওয়াড়িতে ৭ দিনের ছুটি ঘোষণা

মা-বাবার সঙ্গে গত ৭ মার্চ ইতালি থেকে দুবাই হয়ে দেশে ফিরেছিল শিশুটি। কোচি বিমানবন্দরে ডাক্তারি পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। এই মুহূর্তে এর্নাকুলাম মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে তার। তাঁদের শরীরেও সংক্রমণ ছড়িয়েছে কি না জানতে শিশুটির মা-বাবাকেও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। ৪০ জনের শরীরে করোনাভাইরাস রয়েছে। বাকি তিনজনের রক্তে সিওভিআইডি-১৯ পজিটিভ মিললেও চিকিৎসার পর তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গোটা দেশে এই সংক্রান্ত মৃত্যুর কোনও খবর এখন পর্যন্ত নেই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement