Rajkote Rape: কম্বলে মুড়ে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! ৮ বছরের শিশুর ধর্ষকের সন্ধানে ধার্য হল ৫০,০০০ পুরস্কার মূল্য

মেয়েদের উপর নির্যাতন যেন নিত্যদিনের ঘটনা। ইতিমধ্যেই হায়দরাবাদের (Hyderabad) ঘটনা নিয়ে রীতিমত উত্তপ্ত গোটা দেশ (India)। সোশ্যাল সাইটেও নিন্দার ট্রেন্ড। ফের এমন ঘটনার খবর নিয়ে সংবাদ শিরোনামে নাম উঠল রাজকোটের (Rajkote)। ঘুমন্ত অবস্থায় ৮ বছরের এক বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। এই নক্কারজনক ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এমনকী ঘতনার ভয়াবহতা এতটাই দাঁড়িয়েছে যে, অপরাধীর খবর দিতে পারলে ৫০,০০০ টাকার নগদ পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে পুলিস।

ধর্ষণ (Photo Credits: PTI)

রাজকোট, ১ ডিসেম্বর: মেয়েদের উপর নির্যাতন যেন নিত্যদিনের ঘটনা। ইতিমধ্যেই হায়দরাবাদের (Hyderabad) ঘটনা নিয়ে রীতিমত উত্তপ্ত গোটা দেশ (India)। সোশ্যাল সাইটেও নিন্দার ট্রেন্ড। ফের এমন ঘটনার খবর নিয়ে সংবাদ শিরোনামে নাম উঠল রাজকোটের (Rajkote)। ঘুমন্ত অবস্থায় ৮ বছরের এক বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। এই নক্কারজনক ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এমনকী ঘতনার ভয়াবহতা এতটাই দাঁড়িয়েছে যে, অপরাধীর খবর দিতে পারলে ৫০,০০০ টাকার নগদ পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে পুলিস।

জানা গিয়েছে, শুক্রবার রাতে আমুল ক্রসরোডের কাছে রাজকোট পুরনিগমের বাগানে পরিবারের সঙ্গে ঘুমোচ্ছিল আট বছরের ওই শিশুটি (Baby)। মাঝবয়সি কোনও ব্যক্তি সেই সময় তাকে কোলে করে তুলে নিয়ে যায়। তারপর নিকটবর্তী একটি সেতুর নীচে নর্দমার কাছে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী,  শিশুটির জামাকাপড়ে মিলেছে রক্তের দাগ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার পর দেখা যায়, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ কম্বলে মুড়ে শিশুটিকে তুলে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। তখনই তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে বুঝে যান সাধারণ মানুষ। মাঝরাতে মেয়েকে নিখোঁজ দেখে তখনই পুলিসে অভিযোগ দায়ের করেন তার দিনমজুর বাবা-মা। আরও পড়ুন: GST Collection: অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার আশা, নভেম্বরের জিএসটি সংগ্রহ ছাড়াল ১ কোটি

থোরালা থানার পুলিশ জানিয়েছে, শিশুটিকে মহিলা হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে শিশুটি। এখনও তার জ্ঞান ফেরেনি। ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, কিছুক্ষণ পর অভিযুক্ত একা ফিরে আসছে। এরপরেই শিশুটির খোঁজে শুরু হয় তল্লাশি। প্রায় ঘণ্টাখানেক বাদে শিশুটি কাঁদতে কাঁদতে নিজেই ফিরে আসে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement