UP: অক্সিজেনের অভাবে মৃত ৫ করোনা রোগী, হাসপাতালে ভাঙচুর মৃতদের পরিবারের
মিরাট, ৩ মে: অক্সিজেনের (Oxygen) অভাবেই মৃত্যু হয়েছে ৫ রোগীর। অক্সিজেনের অভাবের অভিযোগ তুলেই হাসপাতালে ভাঙচুর চালালেন মৃতদের আত্মীয়রা। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।
ঘটনাস্থল উত্তরপ্রদেশের (UP) মীরাট। সেখানকারই একটি হাসপাতালে একসঙ্গে ৫ রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃতরা প্রত্যেকে কো-মর্বিড ছিলেন। সেই কারণে করোনার (Corona) ধাক্কা তাঁরা সামলাতে পারেননি।
হাসপাতাল (Hospital) কর্তৃপক্ষ যে দাবিই করুক না কেন, মৃতদের আত্মীয়দের বাড়ির তরফে পালটা দাবি করা হয়। তাঁদের দাবি, কো-মর্বিডিটির জন্য নয়। তাঁদের বাড়ির মানুষদের মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। যদিও হাসপাতালের সিএমও-র দাবি, বিষয়টির তদন্ত করা হবে। ৫ রোগীর মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে, তা পুরোটাই খতিয়ে দেখা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Covid-19: আশঙ্কা বাড়িয়ে দেশের আরও একটি রাজ্যে করোনা আক্রান্তের হদিশ
Covid 19 in India: দিনে দিনে বাড়ছে কোভিডের সংক্রমণ, ভারতে সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে সাত হাজারে পৌঁছল
Corona Test: মোদীর সঙ্গে বৈঠকের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক, মন্ত্রিসভার সদস্যদের নোটিশ পাঠাল স্বাস্থ্যমন্ত্রক
Covid 19 XFG Variant: ভয় ধরাচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট XFG, যা শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে গিয়ে সংক্রমণ ছড়াতে সক্ষম
Advertisement
Advertisement
Advertisement