উত্তর প্রদেশ: সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল দোতলা বাড়ি, ১০ জনের মৃত্যু, জখম ১৫
উত্তর প্রদেশের মাউ জেলায় মর্মান্তিক দুর্ঘটনা। একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের পর, দু তলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখন ভেঙে পড়া বাড়িটির মধ্যে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা।
লখনউ, ১৪ অক্টোবর: উত্তর প্রদেশের মাউ জেলা (Uttar Pradesh's Mau district)-য় মর্মান্তিক দুর্ঘটনা। একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের পর, দোতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখন ভেঙে পড়া বাড়িটির মধ্যে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা। অন্তত ১৫ জনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।কী কারণে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়।
জোরকদমে উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তুপের ভিতর কেউ আটকে রয়েছেন কি না তার দিকে নজর দিচ্ছে উদ্ধারকারী দল। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির দিকে নজর রাখছেন। ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের কর্তারা। আরও পড়ুন-ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদির ফলোয়ার ছুঁল ৩০ মিলিয়ন, পেছনে ফেললেন বারাক ওবামাকে
বিস্তারিত খবর আসছে...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement