Rajasthan: করোনা রুখতে ব্র্যান্ডেড 'পাঁপড়' লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী, অ্যান্টিবডি বাড়াতে সক্ষম; দাবি তাঁর

করোনা মহামারীতে টালমাটাল অবস্থা গোটা ভারতের। মহামারী রুখতে কার্যত ব্যর্থ মোদি সরকার। এরই মধ্যে করোনা প্রতিরোধ করতে পতঞ্জলির 'করোনিল' ব্যাপক ঝড় তুললেও পরিস্থিতি আপাতত ঠান্ডা। অন্যদিকে, ১৫ অগস্ট 'কোভ্যাক্সিন' বাজারে আনার যে দ্রুত প্রচেষ্টা সরকার করেছিল তাতেও সফল হল না। এবার বাজারে ব্র্যান্ডেড 'পাঁপড়' লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তাঁর দাবি, এই পাঁপড় করোনার সঙ্গে লড়তে শরীরে অ্যান্টিবডি বাড়াতে সক্ষম।

করোনা রুখতে ব্র্যান্ডেড 'পাঁপড়' লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী (Photo Credits: Twitter)

বিকানের, ২৪ জুলাই: করোনা মহামারীতে টালমাটাল অবস্থা গোটা ভারতের। মহামারী রুখতে কার্যত ব্যর্থ মোদি সরকার। এরই মধ্যে করোনা প্রতিরোধ করতে পতঞ্জলির 'করোনিল' ব্যাপক ঝড় তুললেও পরিস্থিতি আপাতত ঠান্ডা। অন্যদিকে, ১৫ অগস্ট 'কোভ্যাক্সিন' বাজারে আনার যে দ্রুত প্রচেষ্টা সরকার করেছিল তাতেও সফল হল না। এবার বাজারে ব্র্যান্ডেড 'পাঁপড়' (Papad) লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal)। তাঁর দাবি, এই পাঁপড় করোনার (COVID-19) সঙ্গে লড়তে শরীরে অ্যান্টিবডি বাড়াতে সক্ষম।

এই ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, 'ভাবীজি পাঁপড়' লঞ্চ করে তার গুণাবলী নিয়ে আলোচনা করছেন। তিনি এও বলেন, এটি আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে তৈরি এই পাঁপড়। যদিও, ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা হয়নি। এই দুঃসময়ে করোনা রুখতে কেন্দ্রীয় মন্ত্রীর পাঁপড় লঞ্চ করাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ওঠে হাসির রোল। মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ক্লিপটি।  আরও পড়ুন, তৃণমূলের অভ্যন্তরে ব্যাপক রদবদল, ২১ জনের সমন্বয় কমিটি, ৭ জনের স্টিয়ারিং কমিটি; দেখে নিন তালিকা

তবে এই প্রথম নয়, এর আগে বহু বিজেপি নেতাদের করোনা রুখতে এমন অদ্ভুত টোটকা, দাওয়াইয়ের পরামর্শ দিতে দেখা গেছে। এর আগে পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, করোনার হাত থেকে বাঁচতে গোমূত্র খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। যা প্রবল বিতর্ক জুড়ে দেয় দেশজুড়ে। কিছুদিন আগে কর্ণাটকের ম্যাঙ্গালোরের কংগ্রেস নেতা রবিচন্দ্র গাট্টি আরও অদ্ভুত পরামর্শ দেন করোনা মোকাবিলায়। তিনি বলেন, ৯০ মিলি রামের সঙ্গে দু'টো ডিম পোচই পারে করোনাকে হার মানাতে। নেতামন্ত্রীদের একের পর পরামর্শ এবং কান্ড-কারখানায় হাসির রোল পড়েছে দেশজুড়ে। এবার 'ভাবীজি পাঁপড়' নিয়ে লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড় মোদি সরকারের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement