Teacher Asks For Sexual Favour: শারীরিক সম্পর্ক গড়লেই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে, বললেন ছত্তিশগড়ের স্কুল শিক্ষক
দেশজুড়ে (India) যৌননিগ্রহ যেন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিগ্রহ, গ্রেফতার থেকে এনকাউন্টার সর্বোপরি প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে রোজ দেশজুড়ে। কিন্তু রোজ রোজ মহিলাদের যৌন নিগ্রহের (Sextual Harrasment) শিকার হওয়া থামছে না। এবার সামনে এল এমন এক ঘটনা যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। পরীক্ষায় পাশ-ফেল সবই তাঁর হাতে। তাই ফেল হওয়া থেকে রেহাই পেতে হলে যৌনতায় লিপ্ত হতে হবে তাঁর সঙ্গে। এমনই হুমকি দেওয়া হল ক্লাসের ছাত্রীদের। হুমকি দিলেন খোদ শিক্ষক। ঘটনাস্থল ছত্তিশগড় (Chhattisgarh)।
যশপুর, ৯ নভেম্বর: দেশজুড়ে (India) যৌননিগ্রহ যেন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিগ্রহ, গ্রেফতার থেকে এনকাউন্টার সর্বোপরি প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে রোজ দেশজুড়ে। কিন্তু রোজ রোজ মহিলাদের যৌন নিগ্রহের (Sextual Harrasment) শিকার হওয়া থামছে না। এবার সামনে এল এমন এক ঘটনা যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। পরীক্ষায় পাশ-ফেল সবই তাঁর হাতে। তাই ফেল হওয়া থেকে রেহাই পেতে হলে যৌনতায় লিপ্ত হতে হবে তাঁর সঙ্গে। এমনই হুমকি দেওয়া হল ক্লাসের ছাত্রীদের। হুমকি দিলেন খোদ শিক্ষক। ঘটনাস্থল ছত্তিশগড় (Chhattisgarh)।
অভিযুক্ত শিক্ষকের নাম রাজেশ কুমার ভরদ্বাজ। ছাত্রীদের অভিযোগ, রীতিমতো ধমক দিয়ে ওই শিক্ষক তাঁদের বলেছিলেন, শারীরিক সম্পর্ক গড়লেই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে। মুরগির মাংসও (Chicken) চাওয়া হয়েছিল ছাত্রীদের কাছ থেকে। অন্য এক ছাত্রীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষক তাঁকে মাংস আনার জন্যও বলেছিলেন। তা নাহলে তাঁকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে না। এরপরই মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন ওই ছাত্রী। কিন্তু থামেননি অভিযুক্ত ওই শিক্ষক। ছাত্রীকে মেসেজ পাঠিয়ে তিনি বলেন, কেন তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছে! এই প্রসঙ্গে জেলা শিক্ষা অফিসার জানিয়েছেন, ঘটনাটি সত্য হলে অভিযুক্তকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আরও পড়ুন: Delhi Air Quality: ফের দূষণে ঢাকল রাজধানী, কুয়াশচ্ছন্ন পরিস্থিতিতে নাভিশ্বাস বাসিন্দাদের
তবে জেরার মুখে সমস্ত ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত শিক্ষক (Teacher)। তিনি জানান তিনি এমন কিছুই করেননি। তার সাফাই কিছুসময় হয়তো ছাত্রীদের সঙ্গে মসকরা করেছিলাম। তাঁর থেকে বেশি কিছু না।