Chinese Woman Who Is Spying On Dalai Lama: দলাই লামার উপর নজরদারি, চিনা 'গুপ্তচরকে' আটক বিহার পুলিশের
সং জিয়াওলমকে গুপ্তচর হিসেবে ভারতে পাঠায় চিন। গোয়েন্দাদের এমন সন্দেহ শুরু হতেই বিহার পুলিশের তরফে সং জিয়াওলমের স্কেচ প্রকাশ করা হয়। সং জিয়াওলমের স্কেচ প্রকাশের পাশাপাশি তাঁর পাসপোর্ট এবং ভিসার ছবিও প্রকাশ করা হয় বিহার পুলিশের তরফে।
পাটনা, ২৯ ডিসেম্বর: দলাই লামার (Dalai Lama) উপর নজরদারি করতে যে চিনা (China) মহিলা ভারতে (India) আসেন, তাঁকে আটক করল বিহার পুলিশ। বৃহস্পতিবার সকালে বোধ গয়ায় নোটিশ জারি করা হয় বিহার পুলিশের তরফে। এরপর বোধ গয়া থেকেই গ্রেফতার করা হয় ওই চিনা মহিলাকে। রিপোর্টে প্রকাশ, বোধ গয়া থেকে সং জিয়াওলম নামে ওই চিনা মহিলাকে আটক করা হয়। ২০১৯ সালে ভারতে আসেন সং জিওয়ালম। ভারতে আসার পর ফের তিনি নেপালে পাড়ি দেন। বিবাহ বিচ্ছিন্ন সং জিয়াওলম নামে ওই মহিলার ২ সন্তান রয়েছে।
সং জিয়াওলমকে গুপ্তচর হিসেবে ভারতে পাঠায় চিন। গোয়েন্দাদের এমন সন্দেহ শুরু হতেই বিহার পুলিশের তরফে সং জিয়াওলমের স্কেচ প্রকাশ করা হয়। সং জিয়াওলমের স্কেচ প্রকাশের পাশাপাশি তাঁর পাসপোর্ট এবং ভিসার ছবিও প্রকাশ করা হয় বিহার পুলিশের তরফে। ওই ঘটনার পর থেকেই শোরগোল শুরু হয়ে যায়।
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Advertisement
Advertisement