Chinese Woman Who Is Spying On Dalai Lama: দলাই লামার উপর নজর চিনা গুপ্তচরের, নিরাপত্তা ইস্যুতে মন্তব্য নয়, জানাল বিদেশ মন্ত্রক

Chinese Woman Who Is Spying On Dalai Lama: দলাই লামার উপর নজর চিনা গুপ্তচরের, নিরাপত্তা ইস্যুতে মন্তব্য নয়, জানাল বিদেশ মন্ত্রক
Arindam Bagchi (Photo Credit: ANI/Twitter)

দলাই লামার (Dalai lama) উপর নজর রাখতেই চিন থেকে ভারতে (India) এসেছেন মহিলা গুপ্তচর। এমনই মনে করছেন  গোয়েন্দারা। বৌদ্ধদের আধ্যাত্মিক গুরু দলাই লামার উপর নজরদারি চালাতে চিন থেকে যে মহিলা ভারতে প্রবেশ করে বিহারে থাকছেন, তাঁর স্কেচও প্রকাশ করা হয়েছে। চিনা (China) মহিলা সম্প্রতি বিহারের বুদ্ধ গয়ায় থাকতে শুরু করেন। ভারত সফরে দলাই লামা যখন বুদ্ধ গয়ায় যাবেন, তখন তাঁর গতিবিধির উপর নজর রাখতেই চিনা গুপ্তচরের ভারতে আসা বলে মনে করছেন গোয়েন্দারা। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন: India-China Clash: চিনা সেনাকে লাঠিপেটা ভারতীয় জাওয়ানদের, তাওয়াং সংঘর্ষের মাঝে ভাইরাল পুরনো ভিডিয়ো, দেখুন

এ বিষয়ে বিদেশ মন্ত্রকরে মুখপাত্র অরিন্দম বাগচিকে জিজ্ঞাসা করা হলে, তিনি কার্যত উত্তর দিতে অস্বীকার করেন। অরিন্দম বাগচি জানান, এটা নিরাপত্তাজনিত বিষয়। তাই সংবাদমাধ্যমের সামনে বসে নিরাপত্তাজনিত ইস্যুতে মুখ খোলা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেন অরিন্দম বাগচি।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 29, 2022 04:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).