SBI Recruitment: বিপুল চাকরি; বড় খবর, ১৮ হাজার কর্মী নিয়োগ করবে এসবিআই, লেগে পড়ুন কোমর বেধে

সিএস শেট্টির কথায়, কাগজে কলমে ১৮ হাজার কর্মী নিয়োগের কথা বলা হলেও, সেই সংখ্যা বাড়তেও পারে। অথবা কমতেও পারে। তবে আগামী অর্থবর্ষের মধ্যে যে এক নাগাড়ে বিপুল কর্মী এসবিআই নিয়োগ করবে, তা কার্যত স্পষ্ট করেন সিএস শেট্টি।

SBI Bank (Photo Credit: File Photo)

দিল্লি, ৫মে: গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় নিয়োগ বা রিক্রুটমেন্ট (SBI Recruitment) করতে চলেছে এসবিআই (SBI)। দেশের অন্যতম বড় ব্যাঙ্ক এবার একযোগে ১৮ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে বলে খবর। ১৮ হাজার কর্মী  নিয়োগ করবে এসবিআই, তার মধ্যে ৩ হাজার প্রবেশনারি অফিসারের পদ রয়েছে বলে রিপোর্টে প্রকাশ। ২০২৬ যে অর্থবর্ষ রয়েছে, তার মধ্যেই এই বিপুল কর্মী এসবিআই নিয়োগ করতে চলেছে বলে জানা যাচ্ছে।

এসবিআইয়ের চেয়ারম্যান সি এস শেট্টি জানান, যে ১৮ হাজার কর্মীকে নতুন করে নিয়োগ করবে এসবিআই, তার মধ্যে ১৩-১৪ হাজারকে নেওয়া হবে ক্লার্ক পদে। বাকি ৩ হাজার পদ রয়েছে প্রবেশনারি অফিসারদের জন্য। অর্থাৎ ২০২৬ সালের  অর্থবর্ষে  ক্লার্ক থেকে প্রবেশনারি অফিসার, বিপুল কর্মী নিয়োগ করা হবে এসবিআইয়ের তরফে।

আরও পড়ুন: SBI To Open 300 Branches: চলতি অর্থবর্ষে সারা দেশে ৩০০টি শাখা খোলার পরিকল্পনা এসবিআইয়ের

তবে সিএস শেট্টির কথায়, কাগজে কলমে ১৮ হাজার কর্মী নিয়োগের কথা বলা হলেও, সেই সংখ্যা বাড়তেও পারে। অথবা  কমতেও পারে। তবে আগামী অর্থবর্ষের মধ্যে যে এক নাগাড়ে বিপুল কর্মী এসবিআই নিয়োগ করবে, তা কার্যত স্পষ্ট করেন সিএস শেট্টি। ব্যাঙ্কের তরফে যতক্ষণ নাপর্যন্ত নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, ততক্ষণ পর্যন্ত নিয়োগ সংক্রান্ত  সঠিক সংখ্যা জানা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। তবে এসবিআই যে নিয়োগ করতে চলেছে নতুন করে, তা স্পষ্ট।

ফলে যে সমস্ত চাকরিপ্রার্থীরা ভবিষ্যত গোছানোর চেষ্টা করছেন, তাঁরা যাতে শিগগিরই এসবিআইয়ের পরীক্ষার জন্য নিজেদের তৈরি করেন, সে বিষয়ে দেওয়া হয়েছে পরামর্শ। ফলে এসবিআইয়ের বিজ্ঞপ্তি বেরোলেই প্রত্যেকে ফর্ম ফিলআপ কের চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement