Rajasthan Shocker: লকডাউনে স্কুল প্রাঙ্গণে আশ্রয়, সেখানেই মহিলাকে ধর্ষণ করল ৩ যুবক

লকডাউনের (Coronavirus Lockdown) কারণে যান চলাচল বন্ধ, তাই হেঁটেই বাড়ি দিকে রওনা দিয়েছিলেন, রাতে আশ্রয় নিয়েছিলেন একটি স্কুলে। সেই স্কুলের মধ্যেই এক মহিলাকে ধর্ষণ করল তিন যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) সোওয়াই মাধোপুর জেলায় (Sawai Madhopur district)। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। তিনজন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ষণ/ প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

জয়পুর, ২৫ এপ্রিল: লকডাউনের (Coronavirus Lockdown) কারণে যান চলাচল বন্ধ, তাই হেঁটেই বাড়ি দিকে রওনা দিয়েছিলেন, রাতে আশ্রয় নিয়েছিলেন একটি স্কুলে। সেই স্কুলের মধ্যেই এক মহিলাকে ধর্ষণ করল তিন যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) সোওয়াই মাধোপুর জেলায় (Sawai Madhopur district)। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। তিনজন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে।

মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, লকডাউনের কারণে তিনি সাওয়াই মাধোপুরে একমাস ধরে আটকে রয়েছেন। পরে হেঁটেই জয়পুরে তাঁর বাসভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি ক্লান্ত হয় গেলে বটোদ থানা এলাকার একটি সরকারি স্কুল প্রাঙ্গণে যান। সেখানেই তাঁকে তিনজন ধর্ষণ করে। শুক্রবার ওই মহিলার করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আরও পড়ুন: Manmohan Slams Modi Government For Halting DA: কর্মচারীদের বর্ধিত মহার্ঘভাতায় কোপ, কেন্দ্রীয় সরকারের সমালোচনা মনমোহন সিংয়ের

স্থানীয় ডিএসপি পার্থ শর্মা জানিয়েছেন, অভিযুক্ত ঋষিকেশ মীনা, লখন রেগার ও কমল খারওয়ালকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। তিনি আরও জানান, ওই মহিলার মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং বক্তব্য রেকর্ড করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার ছেলে দাউসা কারাগারে বন্দী রয়েছেন। মহিলা জয়পুরে ভাড়াবাড়িতে একাই থাকেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement