Rajasthan Results Live Update:মরু শহরে ভোটযুদ্ধের গণনা, হাত থেকে ক্ষমতা দখলের পথে পদ্ম শিবির! দেখুন লাইভ আপডেট

২৫ নভেম্বর রাজস্থানে ভোটদানের হার ছিল ৭৫.৪৫ শতাংশ। ২০১৮ সালের নির্বাচনের তুলনায় এবছর ভোটদানের হার ০.৭৩ শতাংশ বেশি।


বাকি তিন রাজ্যের মত আজই ভোট গণনা  রাজস্থান বিধানসভা নির্বাচনের । গত ২৫ নভেম্বর এই রাজ্যের মোট ১৮৬২ জন প্রার্থীর ভাগ্য লিখেছে জনতা, যার  নির্ধারণ হবে আজ। আজই দেখে যাবে অশোক গেহলট রাজস্থানে নিজের গদি বাঁচাতে সক্ষম হবেন, নাকি প্রথা মেনে সেই রাজ্যের মসনদে ফুটবে পদ্ম।

রাজস্থানের মোট ২০০টি বিধানসভা আসনের মধ্যে ১৯৯টিতে ভোটগ্রহণ হয়েছিল। একটি আসনের প্রার্থীর প্রয়াণের কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত ছিল। ২৫ নভেম্বর রাজস্থানে ভোটদানের হার ছিল ৭৫.৪৫ শতাংশ। ২০১৮ সালের নির্বাচনের তুলনায় এবছর ভোটদানের হার ০.৭৩ শতাংশ বেশি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement