India-China Face-Off: সেনাদের সাহস ও সর্বোচ্চ ত্যাগের কাছে মাথা নত করছি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে (India-China Face-Off:) ২০ জন ভারতীয় জওয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। রাষ্ট্রপতি লিখেছেন, "সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসাবে আমি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় আমাদের সেনাদের অনুকরণীয় সাহস ও সর্বোচ্চ ত্যাগের কাছে মাথা নত করছি। গালওয়ান উপত্যকায় যাঁরা প্রাণ দিয়েছেন তাঁরা সবাই ভারতীয় সশস্ত্র বাহিনীর সেরা ঐতিহ্যকে সমর্থন করেছেন।"

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ জুন: গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে (India-China Face-Off:) ২০ জন ভারতীয় জওয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। রাষ্ট্রপতি লিখেছেন, "সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসাবে আমি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় আমাদের সেনাদের অনুকরণীয় সাহস ও সর্বোচ্চ ত্যাগের কাছে মাথা নত করছি। গালওয়ান উপত্যকায় যাঁরা প্রাণ দিয়েছেন তাঁরা সবাই ভারতীয় সশস্ত্র বাহিনীর সেরা ঐতিহ্যকে সমর্থন করেছেন।"

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে চিন-ভারত সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারত শান্তি চায়, কিন্তু উস্কানি দিলে পরিস্থিতি যা-ই হোক না কেন, যোগ্য জবাব দেওয়ার শক্তি তার আছে। আরও পড়ুন: Narendra Modi on India-China Face-Off: ভারত শান্তি চায়, কিন্তু উস্কানি দিলে যে কোনও উপায়ে জবাব দেওয়ার জন্য সক্ষম, চিনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

চিনকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, "দেশের অখন্ডতার প্রশ্নে কোনও আপস-সমঝোতা নয়। অখণ্ডতা রক্ষায় আমদের কেউ আটকাতে পারবে না। অখণ্ডতা ও সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ যে এনিয়ে যেন চিন্তা না করে। সীমান্তে ভারতীয় জওয়ানরা মারতে মারতে মরেছেন। ওঁদের প্রণাম। ওঁদের বলিদান ব্যর্থ হবে না। দেশ তাঁদের জন্য গর্বিত।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement