Prakash Javadekar: রাহুলের নাইট ক্লাবের ভিডিয়োর পর প্রকাশ জাভড়েকরের হাতে শ্যাম্পেন, 'টিট ফর ট্যাট' কংগ্রেসের? জল্পনা

সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাঠমাণ্ডুর নাইট ক্লাবে পার্টির ভিডিয়ো ঘিরে জোর শোরগোল শুরু হয়। নেপালের নাইট ক্লাব থেকে রাহুল গান্ধীর ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে কটাক্ষ শুরু করেন বিরোধীরা।

Prakash Javadekar, Rahul Gandhi (Photo Credit: Twitter)

দিল্লি, ৩ মে:  প্রকাশ জাভড়েকরের (Prakash Javadekar) হাতে শ্যাম্পেনের বোতল। এমনই একটি ছবি শেয়ার করলেন কংগ্রেস নেতা বিভি শ্রীনিবাস। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিজেপির (BJP) রাজ্যসভার সাংসদ প্রকাশ জাভড়েকরের ছবি শেয়ার করে, 'পেহচান কৌন' বলে প্রশ্ন করেন বি ভি শ্রীনিবাস। যা নিয়ে ফের একদফা শোরগোল শুরু হয়েছে।

সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাঠমাণ্ডুর নাইট ক্লাবে পার্টির ভিডিয়ো ঘিরে জোর শোরগোল শুরু হয়। নেপালের নাইট ক্লাব থেকে রাহুল গান্ধীর ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে কটাক্ষ শুরু করেন বিরোধীরা। রাহুল গান্ধীর (Rahul Gandhi)  ভিডিয়ো  নিয়ে হইচই শুরু হতেই এবার পালটা বিজেপির প্রকাশ জাভড়েকরের ছবি শেয়ার করে গেরুয়া শিবিরকে প্যাঁচে ফেলতে চাইছে কংগ্রেস। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:  Rahul Gandhi: নাইট ক্লাব বিতর্কে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূলের মহুয়ার

যদিও রাহুল গান্ধীর নাইট ক্লাবের ছবি প্রকাশ্যে আসার পর তিনি যেমন কোনও মন্তব্য করেননি, তেমনি প্রকাশ জাভড়েকরও এ বিষয়ে এখনও মুখে রা কাটেননি। (প্রকাশ জাভড়েকর, রাহুল গন্ধীর ছবির সত্যতা যাচাই করেনি লেটেস্টলি.কম)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement