17th Lok Sabha: প্রথম লোকসভা অধিবেশনেই গড় হাজির মিমি, নুসরত

লোকসভার তরুন ব্রিগেডের মধ্য রাজ্যের দুই নজরকাড়া সাংসদেরই দেখা নেই লোকসভার প্রথম অধিবেশনে।

সংসদে মিমি-নুসরতের এই ছবি নিয়েই হয়েছিল বিতর্ক (Photo Credits: Twitter)

কলকাতা, ১৮ জুন, ২০১৯:  লোকসভার তরুন ব্রিগেডের মধ্য রাজ্যের দুই নজরকাড়া সাংসদেরই দেখা নেই লোকসভার প্রথম অধিবেশনে। আজ ছিল অধিবেশনের দ্বিতীয়দিন। কিন্তু দেখা পাওয়া গেল না তৃণমূলের দুই তারকা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakroborty) এবং নুসরত জাহানের(Nusrat Zahan) । লোকসভার(Lok sabha) পরিচয় পত্র নিতে আসার দিন থেকেই খবরের শিরোনামে ছিলেন এই দুই তারকা সাংসদ।

তাঁদের পোশাক নিয়ে আলোচনা, সমালোচনা ঢেউ আছড়ে পড়েছিল সোশ্যাল মিিডয়ায়(Social Media)। নীতি পুলিসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন নেটিজেনরা। প্রথম দিনেই যাঁরা সংসদে আলোড়ন ফেলে দিয়েছিলেন তাঁরাই নেই প্রথম অধিবেশনে।আরও পড়ুন,এবার টলিউডে মমতা ব্যানার্জি-র একচেটিয়া রাজ খতম করতে নামছে বিজেপি, জানেন টলিপাড়ায় গেরুয়া শিবিরের নেতৃত্বে কে!

নুসরত গিয়েছেন বিয়ে করতে প্রবাসে। সেখানে আমন্ত্রিত মিমিও। হুল্লোর, বিয়ের নানা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন নুসরত। কয়েকদিন আগেই মিমি নিজের বাড়িতে ডেকে নুসরতকে আইবুড়ো ভাত খাইয়েছেন। মোটের উপর এখন দুই সাংসদ পার্টি মুডে রয়েছে। রাজনীতি নিয়ে ভাবার সময় নেই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement