Madhya Pradesh: গবাদি পশুদের জন্য 'পশু ধন বিমা যোজনা' চালু করল মধ্যপ্রদেশ সরকার

মধ্যপ্রদেশ সরকার কৃষকদের মালিকানাধীন গবাদি পশুদের জন্য 'পশু ধন বিমা যোজনা' শুরু করল। এটি তাদের গবাদিপশুর মৃত্যুর কারণে যে ক্ষয়ক্ষতি ভোগ করতে হয় তা হ্রাস করতে সহায়তা করবে। সরকারী তথ্য অনুযায়ী, এই প্রকল্পটি গোটা রাজ্যজুড়ে কার্যকর করা হয়েছে এবং দুধ দেয় যে পশু, তা-সহ সমস্ত গবাদি পশু এর আওতায় আসবে।

গবাদি পশু ( Photo Credits: IANS)

ভোপাল, ১৪ ডিসেম্বর: মধ্যপ্রদেশ সরকার কৃষকদের মালিকানাধীন গবাদি পশুদের জন্য 'পশু ধন বিমা যোজনা' (Pashu Dhan Bima Yojana) শুরু করল। এটি তাদের গবাদিপশুর মৃত্যুর কারণে যে ক্ষয়ক্ষতি ভোগ করতে হয় তা হ্রাস করতে সহায়তা করবে। সরকারী তথ্য অনুযায়ী, এই প্রকল্পটি গোটা রাজ্যজুড়ে কার্যকর করা হয়েছে এবং দুধ দেয় যে পশু, তা-সহ সমস্ত গবাদি পশু এর আওতায় আসবে।

একজন সুবিধাভোগী পাঁচটি প্রাণীর বীমা করতে পারেন। ভেড়া, ছাগল, গরু, মহিষ ইত্যাদি বিভাগের ১০ টি প্রাণীকে এক ইউনিট হিসাবে গণ্য করা হয়, তাই গবাদি পশুর মালিকরা একবারে ৫০ টি পশুর বীমা করতে পারবেন। দারিদ্র সীমার ওপরের (এপিএল) বিভাগের গবাদি পশুর মালিকরা ৫০ শতাংশ ভর্তুকি পাবেন তবে দারিদ্র্য সীমার নীচে (বিপিএল), তফসিলি জাতি (এসসি) এবং তপশিলী উপজাতি (এসটি) বিভাগের মালিকরা ৭০শতাংশ ভর্তুকি পাবেন এই বীমা প্রিমিয়ামে। আরও পড়ুন, রাজ্য সরকারের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিয়ে ফিরহাদ হাকিমকে চিঠি তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির

এক বছরের জন্য বীমা প্রিমিয়ামের সর্বোচ্চ হার হবে ৩ শতাংশ এবং তিন বছরের জন্য ৭.৫ শতাংশ। গবাদি পশুর মালিকরা তাদের গবাদি পশুদের এক থেকে তিন বছরের জন্য বীমা করতে পারেন। মালিকদের বীমা কোম্পানিকে ২৪ ঘণ্টার মধ্যে পশুর মৃত্যুর বিষয়ে অবহিত করতে হবে। পশুপালন বিভাগের চিকিত্সকরা গবাদিপশুর মৃতদেহের ময়না তদন্ত করতে এবং রিপোর্টে মৃত্যুর কারণ উল্লেখ করে দেবেন। কর্মকর্তাদের এক মাসের মধ্যে বীমা কোম্পানির কাছে বীমা দাবি জমা দিতে হবে এবং ১৫ দিনের মধ্যে কোম্পানিকে এই দাবি নিষ্পত্তি করতে হবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement