Pahalgam Terrorist Attack: মোদীর হুঁশিয়ারির পর অ্যাকশন শুরু ভারতের, গুঁড়িয়ে দেওয়া হল পহেলগাম হামলার সঙ্গে জড়িত আরও ২ জঙ্গির বাড়ি, দেখুন

জম্মু কাশ্মীরের পহেলগেম পাক-জঙ্গিদের হামলা এবং ২৬ জন নিরীহ পর্যটকের হত্যার ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন, পাক জঙ্গিদের বিশ্বের শেষ প্রান্ত থেকে হলেও খুঁজে বার করবেন তিনি।

Another Terrorist House Demolished in Jammu and Kashmir (Photo Credits: X)

Pahalgam Terrorist Attack: পহেলগেম জঙ্গি হামলার পর থেকে জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পাক-জঙ্গিদের সন্ধানে দিনরাত তদন্ত অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। শুক্রবারের পর আজ শনিবারও কুলগামে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল দুই জঙ্গির বাড়ি। যদিও এখনও অধরা জঙ্গিরা। পহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালানো জঙ্গিদের সঙ্গে তাদের যোগ থাকতে পারে বলেই সন্দেহ করছেন ভারতীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে হানা, ভারতীয় সেনার উপর গুলিবর্ষণ পাক সেনার

জম্মু কাশ্মীরের পহেলগেম পাক-জঙ্গিদের হামলা এবং ২৬ জন নিরীহ পর্যটকের হত্যার ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হুঁশিয়ারি দিয়েছেন, পাক জঙ্গিদের বিশ্বের শেষ প্রান্ত থেকে হলেও খুঁজে বার করবেন তিনি। তাদের ‘কল্পনাতীত শাস্তি’ দেবে ভারত। এরপরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভারত। শুক্রবার অনন্তনাগে দুই জঙ্গির বাড়ি ভেঙে দিয়েছে নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন। এক জনের নাম আসিফ শেখ এবং অপর জনের নাম আদিল হুসেন ঠোকর। জঙ্গিদের বাড়ি আইইডি বিস্ফোরণে এবং বুলডোজ়ারে ধ্বংস করা হয়েছে। এরপর শনিবার সকালে কুলগাম জেলায় আরও দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাকির আহমেদ গনির বাড়িঃ

কুলগামে বাড়ি গুঁড়িয়ে দেওয়া দুই জঙ্গির মধ্যে একজনের নাম জাকির আহমেদ গনি। পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় সঙ্গে তার সরাসরি যোগ না থাকলেও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত জাকির। শনিবার সকালে নিরাপত্তা বাহিনীর একটি দল তার বাড়িতে অভিযান চালায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তার ফাঁকা বাড়ি। পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই জাকির গাঁ ঢাকা দিয়েছে বলে অভিযোগ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement