Kashmir: গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে হানা, ভারতীয় সেনার উপর গুলিবর্ষণ পাক সেনার
পাক সেনাদের গুলির জবাব ফিরিয়ে দিতে ভারতীয় বাহিনী প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সেনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সীমান্ত নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছেন ভারতীয় সেনাবাহিনী।
শুক্রবার গভীর রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) উপর আচমকা গুলি চালাতে শুরু করল পাকিস্তান সেনাবাহিনী। পালটা জবাব দিল ভারতীয় সেনা। ভারত-পাক সেনার গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা (Pahalgam Terrorist Attack) এবং ২৬ জন পর্যটককে খুনের ঘটনার পর থেকে গত কয়েক দিনে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে গুলি বিনিময়ের ঘটনা বেড়েই চলেছে। এদিনও পাক সেনাদের গুলির জবাব ফিরিয়ে দিতে ভারতীয় বাহিনী প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সেনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সীমান্ত নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছেন ভারতীয় সেনাবাহিনী।
গভীর রাতে ভারত-পাক সেনার গুলির লড়াইঃ
On the night of the 25th-26th of April 2025, unprovoked small firing was carried out by various Pakistan Army posts all across the Line of Control in Kashmir. Indian troops responded appropriately with small arms. No casualties reported: Indian Army pic.twitter.com/B6lO5oldJ2
— ANI (@ANI) April 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 08:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

