Operation Sindoor: এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অপারেশন সিদূঁর এখনও চলছে, পাকিস্তানে নিহত ১০০ জঙ্গি, গণনা চলছে ফলে বাড়তে পারে সংখ্যা
৭ মে রাত দেড়টা থেকে দুটোর মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে ২৫ মিনিটে ধ্বংস করে দেয় ৯টি জঙ্গি শিবির।
দিল্লি, ৮ মে: এবার বড় খবর প্রকাশ করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। মোদী সরকারের তরফে জানানো হয়, ৭ মে যে অপারেশন সিদূঁর (Operation Sindoor) সংগঠিত করে ভারতীয় সেনা (Indian Army) , তার জেরে এখনও পর্যন্ত ১০০ জঙ্গির (Terrorist) মৃত্যু হয়েছে। তবে সঠিক সংখ্যা এখনও সামনে আসেনি। গণনা চলছে। অপারেশন সিদূঁর এখনও সম্পূর্ণ হয়নি। তাই কতজন সন্ত্রাসবাদী মৃত, সে বিষয়ে গণনা চলছে বলে জানানো হয়। অর্থাৎ অপারেশন সিদূঁর যে এখনও শেষ হয়নি, তা কার্যত স্পষ্ট করে দেওয়া হয় কেন্দ্রের তরফে। পাশাপাশি অপারেশন সিদূঁরের জেরে যে জঙ্গি নিধন অভিযান চলে, তারপর যদি পাকিস্তান কোনও পদক্ষেপ করে, তাহলেই পালটা জবাব দেওয়া হবে। তার আগে নয়। অর্থাৎ পাকিস্তানের তরফে ভারতের উপর কোনও ধরনের হামলা হলে, তার উচিত জবাব দেওয়া হবে। পাকিস্তান কিছু করলে উচিত শিক্ষা দেওয়া হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে।
দেখুন সরকারের তরফে কী জানানো হল...
কীভাবে শুরু হয় অপারেশন সিদূঁর
৭ মে রাত দেড়টা থেকে দুটোর মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে ২৫ মিনিটে ধ্বংস করে দেয় ৯টি জঙ্গি শিবির। জইশ-ই-মহম্মদ থেকে শুরু করে লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের একের পর এক ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পাশাপাশি সিয়ালকোটে ঢুকেও হিজবুল মুজাহিদিনের মেহমুনা জ়োয়া ক্যাম্প নামে একটি জঙ্গি শিবির ভেঙে দেয়। মাত্র ২৫ মিনিটে অপারেশন চালিয়ে বায়ুসেনা ফিরে আসে ভারতের সীমান্তে। যা নিয়ে গোটা পাকিস্তান জুড়ে ছড়ায় আতঙ্ক।
তবে অপারেশন সিদূঁর যে এখনও শেষ হয়নি, তা কার্যত স্পষ্ট করে দেওয়া হয় সরকারের তরফে।
পহেলগামে নারকীয় জঙ্গি হামলা
গত ২২ এপ্রিল পহেলগামে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। পরপর ২৬ জন নীরিহ মানুষের রক্তে ওইদিন লাল হয়ে ওঠে পহেলগামের বৈসরণ ভ্যালি।পাকিস্তানি জঙ্গিদের নির্মূল করতেই ৭ মে অপারেশন সিদূঁর চালায় ভারতীয় সেনা। যার জেরে থরহরিকম্প শুরু হয়েছে গোটা পাকিস্তান জুড়ে।