India-Pakistan Tension: সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা অনবরত, পাক অনুপ্রবেশকারীকে গুলিতে ঝাঁঝরা করে দিল বিএসএফ

India-Pakistan Tension: সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা অনবরত, পাক অনুপ্রবেশকারীকে গুলিতে ঝাঁঝরা করে দিল বিএসএফ
BSF In Punjab Border (Photo Credit: X)

অপারেশন সিদূঁরের (Operation Sindoor)পর থেকে ভারত (India), পাকিস্তান (Pakistan) সীমান্তে কড়া নজর রাখা হয়েছে। পাকিস্তানের দিক থেকে যাতে কোনও অনুপ্রবেশকারী ভারতে ঢুকতে না পারে, তার জন্য সদা সতর্ক বিএসএফ। তার মাঝেই এবার এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটকায় বিএসএফ। ভারতের মাটিতে যাতে কোনওভাবে ওই অনুপ্রবেশকারী (Pakistani Intruder) পা দিতে না পারে, তার জন্য চেষ্টা চালায় বিএসএফ (BSF)। তবে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ওই পাকিস্তানি যখন ভারতের দিকে পা বাড়ায়, তখন গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। গুলি চালাতেই পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। অন্ধকারের আশ্রয় নিয়ে কী কারণে ওই অনুপ্রবেশকারী ভারতের দিকে পা বাড়ায়, সে বিষয়ে বিএসএফ সবকিছু খতিয়ে দেখতে শুরু করেছে। পাঞ্জাবের ফিরোজ়পুর সেক্টরে পাক অনুপ্রবেশকারীকে গুলিতে ঝাঁঝরা করে দেয় বিএসএফ। অপারেশন সিদূঁরের পর কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভারত, পাক সীমান্ত। ফলে সীমান্ত থেকে যাতে কেউ ভারতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিএসএফের কড়া নজর রয়েছে।

আরও পড়ুন: Blast Heard In Lahore: লাহোরে বিস্ফোরণের শব্দ, ধোঁয়ায় ঢাকল আকাশ, পাকিস্তানের শহরে চূড়ান্ত আতঙ্ক: রিপোর্ট

পাক অনুপ্রবেশকারীকে গুলিতে ঝাঁঝরা করে দিল বিএসএফ...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).