Operation Sindhu: ইজরায়েল থেকে খুঁজে খুঁজে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাচ্ছে মোদী সরকার, ২৬৮ জনকে নিয়ে তৃতীয় বিমান নামল দিল্লিতে, দেখুন ভিডিয়ো
যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে যাতে কোনও ভারতীয়কে প্রাণ ভয়ে থাকতে না হয়, তার জন্য জোর পদক্ষেপ করা হয়েছে নরেন্দ্র মোদী সরকারের তরফে। যার জেরে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলি থেকে একের পর এক ভারতীয়রা নিশ্চিন্তে দেশে ফিরতে শুরু করেছেন।
দিল্লি, ২৪ জুন: ইজরায়েলে (Israel) থাকা ভারতীয়দের (Indian Nationals) নিয়ে ফিরল তৃতীয় বিমান। ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) একটি বিমানকে মঙ্গলবার দিল্লিতে (Delhi) অবতরণ করতে দেখা যায়। ভারতীয় বায়ুসেনার ওই বিমানে করেই ২৬৮ জন ভারতীয়কে ফেরানো হয়। ইজিপ্টের শরম-আল-শেখ বিমানবন্দর থেকে ওই ভারতীয়দের নিয়ে দিল্লিতে ফেরে বায়ুসেনার বিমান। এই নিয়ে ইজরায়েল থেকে এখনও পর্যন্ত ৫৯৪ জন ভারতীয়কে (India) দেশে ফেরানো হল।
যুদ্ধ বিধ্বস্ত ইরান এবং ইজরায়েল (Israel-Iran War) থেকে ভারতীয়দের ফেরাতে অপারেশন সিন্ধু (Operation Sindhu) শুরু করেছে বিদেশ মন্ত্রক। অপারেশন সিন্ধুর মাধ্যমে প্রথমে ইরানের মাসাদ থেকে ভারতীয়দের ফেরানোর কাজ শুরু হয়। এরপর ইজরায়েল থেকেও প্রত্যেক ভারতীয়কে ফেরাচ্ছে দিল্লি (Delhi)। প্রথমে ১৬১ জনকে ফেরানো হয়। এরপর মঙ্গল দুপুরে ফেরানো হয় ২৬৮ জন নাগরিককে।
যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে যাতে কোনও ভারতীয়কে প্রাণ ভয়ে থাকতে না হয়, তার জন্য জোর পদক্ষেপ করা হয়েছে নরেন্দ্র মোদী সরকারের তরফে। যার জেরে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলি থেকে একের পর এক ভারতীয়রা নিশ্চিন্তে দেশে ফিরতে শুরু করেছেন।
দেখুন ইজরায়েলে থাকা ভারতীয়দের নিয়ে ফিরল বায়ুসেনার বিমান...
এদিকে যুদ্ধ বিরতির (Israel-Iranian Ceasefire) তোয়াক্কা না করেই ফের নতুন করে মিসাইল ছুঁড়ছে ইরান। তারা যুদ্ধ বিরতিতে রাজি নয় কারণ তাদের হাত বন্দুকের ট্রিগারে রয়েছে। এমন দাবি করা হয় তেহরানের তরফে। ফলে ইরান মিসাইল ছুঁড়তে শুরু করলে, গোটা উত্তর ইজরায়েল জুড়ে সাইরেন বাজতে শুরু করে।
পাশাপাশি ইরানের হামলার পালটা উত্তর দিতে প্রস্তুত ইজরায়েল। ইরানের উপর যাতে বদলা নেওয়া যায়, তার জন্য তেল আভিভ কড়া নির্দেশ দিয়েছে। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কথায় তোয়াক্কা না করেই ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইজরায়েল এবং ইরান, দু পক্ষই।