Salal Dam: পাকিস্তানকে আরও শুকিয়ে দিতে সালাল বাঁধে নিয়ন্ত্রণ, খোলা ১ টি মাত্র সুইস গেট, দেখুন ভিডিয়ো

পহেলগাঁও হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি।

সালাল বাঁধ (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হানার (Pahalgam Terror Attack) পর থেকেই ভারত (India)পাকিস্তান (Pakistan) সম্পর্ক নতুন করে তলানিতে ঠেকেছে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কুটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাল্টা পদক্ষেপ করেছে পাকিস্তান। এই আবহে পাকিস্তানকে শুকিয়ে দিতে বন্ধ করে দেওয়া হয়েছিল রিয়াসির সালাল বাঁধ। যার জেরে পাকিস্তানের চেনাব নদীর জলস্তর হাঁটুতে পৌঁছয়। এবার চেনাব নদীর উপর সালাল বাঁধের একটিমাত্র সুইস গেট খুলে পাকিস্তানকে সীমিত জল দেওয়া শুরু করল ভারত। বন্ধ করে দেওয়া হয়েছে সালাল বাঁধের অন্যান্য সব গেট। একটি সরু গেটের মাধ্যমে ছাড়া হয়েছে সীমিত পরিমাণ জল।

আরও পড়ুনঃ  অশান্ত কাশ্মীর সীমান্ত, লাগাতার নির্বিচারে গুলি চালাচ্ছে পাক সেনা

পাকিস্তানকে জলে মারতে উদ্যোগী ভারত,সালাল বাঁধে ফের নিয়ন্ত্রণ

চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার বাঁধের গেট আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ রয়েছে বাগলিহার হাইড্রো প্রজেক্টের গেটগুলি। এর ফলে পাকিস্তানে জলসঙ্কট দেখা দেয়। এই চেনাব নদীর জলই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের চাষের কাজে লাগে। জল না পাওয়ায় বিপাকে পড়তে পারেন চাষিরা এমনটাই অনুমান। অন্যদিকে পহেলগাঁও হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি।

পাকিস্তানকে আরও শুকিয়ে দিতে সালাল বাঁধে নিয়ন্ত্রণ, খোলা ১ টি মাত্র সুইস গেট, দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement