Jammu Kashmir LOC: অশান্ত কাশ্মীর সীমান্ত, লাগাতার নির্বিচারে গুলি চালাচ্ছে পাক সেনা

৭ মে রাতে প্রিশেসন স্ট্রাইকের পর থেকেই সীমান্তে গোলাগুলি শুরু করেছে পাকিস্তান।

Jammu Kashmir LOC: অশান্ত কাশ্মীর সীমান্ত, লাগাতার নির্বিচারে গুলি চালাচ্ছে পাক সেনা
ভারতীয় সেনা (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরও সীমান্তে (Border) গুলি চালাচ্ছে পাক সেনা (Pakistan Army)। বৃহস্পতিবার রাতভর জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) নিয়ন্ত্রণ রেখায় নির্বিচারে গুলি চালাল পাকিস্তান (Pakistan)। পাল্টা উত্তর দিয়েছে ভারতীয় সেনা। সেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি সেক্টরে লাগাতার গোলাবর্ষণ করে পাক সেনা। পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারতীয় সেনা।

আরও পড়ুনঃ অপারেশন সিঁদুরের পর ফুঁসছে পাকিস্তান, সীমান্তে অব্যাহত গোলাবর্ষণ, পাক সেনার গুলিতে শহিদ ১ জওয়ান

সীমান্তে ফের ছড়াল উত্তেজনা, পাক সেনার গুলিতে গ্রামছাড়া মানুষ

বুধরাতে অপারেশন সিঁদুরের পর থেকে আরও ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। টানা ১০-১২ দিন ধর প্রতিরাতে সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে পাক সেনা। ৭ মে রাতে প্রিশেসন স্ট্রাইকের পর থেকেই সীমান্তে গোলাগুলি শুরু করেছে পাকিস্তান। পাক সেনার গুলিতে মারা গিয়েছেন সীমান্তবর্তী এলাকায় ১৫ জন সাধারণ মানুষ। আহত বহু। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। আতঙ্কে বাড়িঘর ছেড়েছেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। গোলাবর্ষণের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাশ্মীরের পুঞ্চ জেলা। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। বৃহস্পতিবার রাতে পুঞ্চ জেলায় পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় জওয়ানের। হোয়াইট নাইট কর্পসের ল্যান্সনায়েক দীনেশ কুমারের মৃত্যুর খবর জানিয়েছে সেনা।

অশান্ত কাশ্মীর সীমান্ত, লাগাতার নির্বিচারে গুলি চালাচ্ছে পাক সেনা

(The above story first appeared on LatestLY on May 08, 2025 08:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).