Indian Army: অপারেশন সিঁদুরের পর ফুঁসছে পাকিস্তান, সীমান্তে অব্যাহত গোলাবর্ষণ, পাক সেনার গুলিতে শহিদ ১ জওয়ান

আর ভারতের এই অভিযান সফল হতেই ক্ষেপেছে পাকিস্তান। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাল্টা গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনা।

Indian Army: অপারেশন সিঁদুরের পর ফুঁসছে পাকিস্তান, সীমান্তে অব্যাহত গোলাবর্ষণ, পাক সেনার গুলিতে শহিদ ১ জওয়ান
Indian Army (Photo Credit: ANI/Twitter)

নয়াদিল্লিঃ 'অপারেশন সিঁদুর (Operation Sindoor)' এর প্রতিবাদে ফুঁসছে পাকিস্তান (Pakistan)। বুধবার দিনভর জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) নিয়ন্ত্রণ রেখায় (Line Of Control) গুলিবর্ষণ পাক সেনা (Pakistan Army)। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশুসহ ১৫ জনের। এবার সীমান্তেঁ গুলিবিদ্ধ হয়ে শহিদ এক জওয়ান। পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে হোয়াইট নাইট কর্পসের ল্যান্সনায়েক দীনেশ কুমারের। হোয়াইট নাইট কর্পসের তরফে তাঁর মৃত্যুর খবর সামনে আনা হয়েছে। জানানো হয়েছে, "হোয়াইড় নাইট কর্পসের সকলের তরফ থেকে শহিদ ল্যান্সনায়েক দীনেশ কুমারকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। সীমান্তে পাক সেনার গুলিবর্ষণে মৃত্যু হয়েছে তাঁর। পুঞ্ছ সেক্টরে যে সকল সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।"

পাক সেনার গুলিতে নিহত ১ জওয়ান

প্রসঙ্গত, ৭ মে রাতে পাকিস্তানের আকাশে অকাল সূর্যোদয় ঘটিয়েছে ভারত। এয়ার স্ট্রাইকের মাধ্যমে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ৯ টি জঙ্গি ঘাঁটি। নিখুঁত নিশানা করে ভেঙে দেওয়া হয়েছে জঙ্গিদের কোমর। এই প্রিসেশন স্ট্রাইকের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর।' আর ভারতের এই অভিযান সফল হতেই ক্ষেপেছে পাকিস্তান। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাল্টা গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনা। গুলিতে ঝাঁজরা করে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন সীমান্তবর্তী এলাকার মানুষ।

সীমান্তে অব্যাহত গোলাবর্ষণ, পাক সেনার গুলিতে শহিদ ১ জওয়ান

(The above story first appeared on LatestLY on May 08, 2025 07:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).