Omicron in India: হিমাচলে থাবা বসাল ওমিক্রন, করোনার নয়া প্রজাতির সংক্রমণ নিয়ে চিন্তায় গোটা দেশ

রিপোর্টে প্রকাশ, কানাডা থেকে ফেরার পর ওই ব্যক্তি হিমাচল প্রদেশে যে ৩ জনের সংস্পর্শে আসেন, তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসে। ফলে হিমাচল প্রদেশে প্রথম ওমিক্রন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে খবর।

Omicron (Photo Credit: File Photo)

দিল্লি, ২৭ ডিসেম্বর: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) থাবা বসাল ওমিক্রন। হিমাচল প্রদেশে এই প্রথম করোনার নয়া প্রজাতি থাবা বসাল। যা নিয়ে হিমাচল সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। গত ১৮ ডিসেম্বর কানাডা থেকে হিমাচল প্রদেশে হাজির হন এক ব্যক্তি। কানাডা থেকে হিমাচলে ওই ব্যক্তি প্রবেশের পরই সে রাজ্যে প্রথম ওমিক্রন (Omicron)  আক্রান্তের খোঁজ মেলে।

রিপোর্টে প্রকাশ, কানাডা (Canada) থেকে ফেরার পর ওই ব্যক্তি হিমাচল প্রদেশে যে ৩ জনের সংস্পর্শে আসেন, তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসে। ফলে হিমাচল প্রদেশে প্রথম ওমিক্রন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে খবর।

আরও পড়ুন: Omicron: 'মহামারীর সবচেয়ে খারাপ সময়ে আমরা রয়েছি', ওমিক্রন নিয়ে সতর্কতা বিল গেটসের

এদিকে সোমবার দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪১-তে পৌঁছে গিয়েছে। ফলে ওমিক্রন যে গোটা দেশে হু হু করে থাবা বসাতে শুরু করেছে, তা স্পষ্ট।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement