RIP Balbir Singh Sr: প্রয়াত কিংবদন্তী হকি খেলোয়াড় বলবীর সিং সিনিয়র, টুইটারে শোকবার্তা প্রধানমন্ত্রীর

প্রাক্তন কিংবদন্তী হকি খেলোয়ার বলবীর সিং সিনিয়রের (hockey player Balbir Singh Sr) প্রয়াণে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে শোকবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “পদ্মশ্রীপ্রাপ্ত হকি খেলোয়ার বার বার দেশকে খেলার মাধ্যমে সম্মানিত করেছেন। তিনি ছিলেন মেধাবী হকি খেলোয়াড়। পরামর্শদাতা হিসেবেও তাঁর ভমিকা অতুলনীয়। অসাধারণ খেলার জন্য পদ্মশ্রী বলবীর সিং সিনিয়র জি স্মরণীয় হয়ে থাকবেন। দেশকে তিনি প্রচুর সম্মান ও পুরস্কার এনে দিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ। বলবীর সিং জির পরিবার ও পরিজনদের জানাই আন্তরিক সমবেদনা।”

নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৫ মে: প্রাক্তন কিংবদন্তী হকি খেলোয়ার বলবীর সিং সিনিয়রের (hockey player Balbir Singh Sr) প্রয়াণে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে শোকবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “পদ্মশ্রীপ্রাপ্ত হকি খেলোয়ার বার বার দেশকে খেলার মাধ্যমে সম্মানিত করেছেন। তিনি ছিলেন মেধাবী হকি খেলোয়াড়। পরামর্শদাতা হিসেবেও তাঁর ভমিকা অতুলনীয়। অসাধারণ খেলার জন্য পদ্মশ্রী বলবীর সিং সিনিয়র জি স্মরণীয় হয়ে থাকবেন। দেশকে তিনি প্রচুর সম্মান ও পুরস্কার এনে দিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ। বলবীর সিং জির পরিবার ও পরিজনদের জানাই আন্তরিক সমবেদনা।” আরও পড়ুন- Jammu and Kashmir: উপত্যকায় সেনা অভিযানে চলল গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি

এর আগেই বলবীর সিংয়ের সঙ্গে নিজের একটা ছবি শেয়ার করেন অমিত শাহ। সঙ্গে লেখেন, “কিংবদন্তী খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। অলিম্পিকে তিনবার সোনার মেডেল পেয়েছেন। বিশ্বে হকি খেলার ধারণাকেই নতুনভাবে তুলে ধরেছিলেন তিনি। আমি ভাগ্যবান যে এমন মানুষের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম। বলবীর সিং জি-র মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

প্রাক্তন হকি খেলোয়াড় ৯৬ বছর বয়সে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমবার সকালে। বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার ক্রমাবনতি হচ্ছিল। মোহালির ফর্টিস হাসপাতালে প্রবাদপ্রতিম খেলোয়াড়কে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement