Mainpuri Shocker: বিয়েবাড়িতে রসগোল্লা খাওয়া নিয়ে গণ্ডগোলের জেরে তুমুল মারামারি, উত্তরপ্রদেশে খুন ব্যক্তি

বিয়েবাড়িতে রসগোল্লা খাওয়া নিয়ে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছিল। সেই গণ্ডগোল পরে তুমুল মারামারিতে পরিণত হয়। যার জেরে ঘটনাস্থলে প্রাণ হারালেন ৫০ বছরের এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার বিকাপুর গ্রামে।

প্রতীকী ছবি

মৈনপুরী: বিয়েবাড়িতে (Wedding) রসগোল্লা (Rasgulla) খাওয়া নিয়ে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছিল। সেই গণ্ডগোল পরে তুমুল মারামারিতে (Fight) পরিণত হয়। যার জেরে ঘটনাস্থলে প্রাণ হারালেন (Died) ৫০ বছরের এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মৈনপুরী (Mainpuri) জেলার বিকাপুর (Bikapur) গ্রামে। খুনের অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তারপরই পালিয়ে গেছে তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার বিকাপুর গ্রামে একটি বিয়েবাড়িতে যোগ দিতে হরিয়ানা (Haryana) থেকে এসেছিলেন ৫০ বছরের রণবীর সিং। বিয়ের কনে তাঁর আত্মীয় ছিলেন। বিয়ের অনুষ্ঠান একদিকে চলছিল আর অন্যদিকে চলছিল খাওয়াদাওয়া। আচমকা ভাঁড়ারের জায়গায় রাখা রসগোল্লা হাতে করে তুলে খায় বিয়েবাড়িতে আসা এক ব্যক্তি। বিষয়টি দেখতে পেয়ে তাকে এভাবে ভাঁড়ারের জায়গা থেকে রসগোল্লা খেতে বারণ করেন রণবীর। এর জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।

এর মাঝেই রসগোল্লা খাওয়া ব্যক্তির সঙ্গে থাকা তিন সঙ্গী লাঠি ও লোহার রড নিয়ে রণবীরের উপর চড়াও হয়। তারপর চারজন মিলে ৫০ বছরের ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করতে থাকে। চোখের সামনে এই ঘটনা দেখে তাদের আটকাতে গিয়ে জখম হন রণবীর সিংয়ের শ্যালকও।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। চার অভিযুক্ত রজত, অজয়, সত্যবান ও ভারতের বাড়ি বিকাপুর গ্রামেই। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক। অভিযুক্তদের গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে। আরও পড়ুন: Indian Army: চিন সীমান্তের গোপন তথ্য ISI গুপ্তচরকে বিক্রির অভিযোগ, কোর্ট মার্শাল ভারতীয় সেনা জওয়ানের

Share Now
Advertisement


সম্পর্কিত খবর

Mainpuri Shocker: বিয়েবাড়িতে রসগোল্লা খাওয়া নিয়ে গণ্ডগোলের জেরে তুমুল মারামারি, উত্তরপ্রদেশে খুন ব্যক্তি

Mi 10T Series India Launch: পুজোর অফার! Mi 10T, Mi 10T Pro & Mi True Wireless Earphones 2C লঞ্চ ভারতে

Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ

Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা

Advertisement

Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা

Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর

Advertisement
Advertisement
Share Now
Advertisement