Gujarat: অফিসে সহকর্মীদের নিয়ে উপহাস, প্রতিশোধ নিতে নগ্ন ছবি হাতিয়ে ফাঁদে ফেললেন সফ্টওয়্যার কর্মীকে

বন্দুত্বের জল গড়াতে নিজের নগ্ন ছবি সেই অ্যাকাউন্টে পাঠান তিনি। আর তা করেই অভিযুক্তদের ফাঁদে পা দেন সফ্টওয়্যার কর্মী।

প্রতীকী ছবি

ভাদোদরা, ২৯ ডিসেম্বরঃ ইনস্টাগ্রামে বান্ধবীর অ্যাকাউন্টে নগ্ন ছবি পাঠিয়ে ফাঁদে পড়েছেন সফ্টওয়্যার সংস্থার এক কর্মী। গুজরাটের (Gujarat) ভাদোদরায় (Vadodara) ওই সফ্টওয়্যার কর্মীর নগ্ন ছবি তাঁর স্ত্রী সহ সকল পরিচিতের কাছে  ছড়িয়ে পড়ে। ঘটনার বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ দায়ের করেছেন সমীর গুপ্ত (নাম পরিবর্তিত) নামের ওই কর্মী।

আরও পড়ুনঃ  সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা, বাড়ি থেকে উদ্ধার পরিবারের ৩ সদস্যের দেহ

তদন্তে জানা গিয়েছে, গোটা ঘটনার পিছনে রয়েছেন দুই অভিযুক্ত, প্রীতি এবং অনীশ (উভয় নাম পরিবর্তী)। যারা সমীরের সঙ্গে একই সংস্থায় কাজ করতেন। অফিসে সহকর্মীদের নিয়ে উপহাস করা, তাঁদের অপমান করা এবং তিরস্কার করা ছিল সমীরের পুরনো অভ্যাস। যার যেতে অতিষ্ঠ তাঁর বেশকিছু সহকর্মী আর সেই কারণেই তাঁর উপর প্রতিশোধ নিয়ে প্রীতি এবং অনীশ ইনস্টাগ্রামে একটি ফেক অ্যাকাউন্ট খুলে বন্ধুত্ব করে সমীরের সঙ্গে। বন্দুত্বের জল গড়াতে নিজের নগ্ন ছবি সেই অ্যাকাউন্টে পাঠান তিনি। আর তা করেই অভিযুক্তদের ফাঁদে পা দেন সফ্টওয়্যার কর্মী।

আরও পড়ুনঃ  ভূমিধসে ক্ষতিগ্রস্থ রাস্তা, বলিভিয়ায় খাদে পড়ল বাস, নিহত ৩ এবং আহত ১৯

সমীরের নগ্ন ছবি তাঁর স্ত্রী সহ পরিচিতদের কাছে ছড়িয়ে পড়ে। লজ্জায়, অসম্মানে মাথা কাটা যায় তাঁর। এখানেই থেমে থাকেনি অভিযুক্তরা। সমস্ত ছবি প্রিন্ট করে সমীরের স্ত্রীর অফিসে স্পিডপোস্ট করেন তাঁরা। ক্রমাগত অভিযুক্তদের থেকে হুমকি ইমেল আসতে দেখে কোন পথ না পেয়ে সাইবার বিভাগে যোগাযোগ করেন তিনি। শুরু হয় তদন্ত। এরপর ক্রমে উঠে আসে সমস্ত ঘটনা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement