Bihar: হাসপাতালের মধ্যে দুষ্কৃতী হামলা, আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুবক

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছিলেন ওই যুবক। এমন সময়ে আচমকাই এক ব্যক্তি হাসপাতালে ঢুকে বন্দুক তাক করে যুবককে গুলি করে পালিয়ে যায়।

Bihar Viral Video (Photo Credits: X)

হাসপাতালের মধ্যে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি দ্বারা গুলিতে আহত এক যুবক। বৃহস্পতিবার বিহারের (Bihar) ভোজপুর জেলার আরাহার এক হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে এসেছিলেন ওই যুবক। এমন সময়ে আচমকাই এক ব্যক্তি হাসপাতালে ঢুকে বন্দুক তাক করে যুবককে গুলি করে পালিয়ে যায়। ঘটনায় হইচই পরে গিয়েছে এলাকায়। সঙ্গে সঙ্গে আহত যুবকের চিকিৎসা শুরু হয় ওই হাসপাতালেই। দেহ থেকে গুলি বের করেছেন চিকিৎসকরা। কিন্তু যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসক।

আরাহার ওই বেসরকারি হাসপাতালে গুলি চলার কাণ্ড ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ভিড় জমতে শুরু করে স্থানীয়দের। হাসপাতাল চত্বরে রোগীদের নিরাপত্তার প্রশ্নে তুমুল অশান্তি শুরু করেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন, বন্দুকধারী দুষ্কৃতী একা ছিল না। বাইক নিয়ে হাসপাতালের বাইরে অপেক্ষা করছিল আরও একজন। তাঁর বাইকে চেপেই চম্পট দিয়েছে সে।

হাসপাতালে দুষ্কৃতীর গুলি... 

তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ। দুষ্কৃতীদের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement