Bihar: টাকা ভর্তি এটিএম ভ্যান নিয়ে উধাও চালক   

দেড় কোটি টাকা নিয়ে বিভিন্ন এটিএম মেশিনে টাকা ভরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গাড়ি এবং চালক।

ATM Cash Van (Photo Credits: IANS)

পাটনা, ১১ এপ্রিলঃ টাকা ভর্তি এটিএম ভ্যান নিয়ে চম্পট দিল চালক। দেড় কোটি টাকা নিয়ে বিভিন্ন এটিএম মেশিনে টাকা ভরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গাড়ি এবং চালক। কিন্তু মাঝ রাস্তা থেকেই টাকা ভর্তি এটিএম ভ্যান নিয়ে উধাও হয়ে যান চালক।

পুলিশ সূত্রে খবর, সোমবার টাকা ভর্তি এটিএম ভ্যান নিয়ে রওনা দিয়েছিলেন অভিযুক্ত চালক। কিন্তু মাঝ পথ থেকেই গাড়ি নিয়ে পলাতক তিনি। এটিএম ভ্যানে ছিল দেড় কোটি টাকা। ভ্যান চালকের তদন্তে নেমেছে পুলিশ। রাস্তার সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে চালকের তদন্ত চালানো হচ্ছে। চালকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর (FIR)।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement