Delhi: নয়ডায় হোটেলের রুমে উদ্ধার মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর দেহ, শুরু তদন্ত

নয়ডার হোটেলে (Noida Hotel) থেকে মহিলা তথপ্রযুক্তি কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। মৃত তরুণী নয়ডার একটি মাল্টি ন্যাশনাল সংস্থার কর্মী। তিনি গাজিয়াবাদে থাকতেন।

Image used for representational purpose (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৪ অগাস্ট:  নয়ডার হোটেলে (Noida Hotel) থেকে মহিলা তথপ্রযুক্তি কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। মৃত তরুণী নয়ডার  একটি মাল্টি ন্যাশনাল সংস্থার কর্মী। তিনি গাজিয়াবাদে থাকতেন। গত সোমবার নয়ডার ফেজ থ্রিতে তিনি একটি হোটেল বুক করেন। মঙ্গলবার সকালেও দীর্ঘক্ষণ হোটেলের রুম থেকে ওই তরুণীর কোনও সাড়াশব্দ পাননি কর্মীরা। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলছেন ওই তরুণী। আরও পড়ুন-J'khand MLAs' Cash Seizure: ঝাড়খণ্ড বিধায়কদের অর্থ কেলেঙ্কারি, তদন্তে গিয়ে দিল্লি-গুয়াহাটিতে পুলিশের হাতে আটক সিআইডি কর্তারা

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। তবে কেন বা কী কারণ তা এখনও জানা যায়নি। গাজিয়াবাদের ভাড়াবাড়ি ছেড়ে ওই হোটেলে কেন উঠেছিলেন কা জানতে শুরু হয়েছে তদন্ত।

মৃতার পরিবার আত্মহত্যার কথা মানতে নারাজ। পুলিশের কাছে  এই ঘটনার তদন্তের আর্জি জানানো হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement