Gujarat: মায়ের বান্ধবীদের হাতে নির্যাতিত কিশোর, পাশে দাঁড়ালেন বাবা, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল পুলিশ

মায়ের বান্ধবীদের কাছে যৌন নিগ্রহের শিকার এক কিশোর। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের বস্ত্রাপুরে। এই অভিযোগের ভিত্তিতে মেমনগরে ওই দুই মহিলার বাড়িতে গিয়ে দেখা যায় তাঁরা গা ঢাকা দিয়েছে।

মায়ের বান্ধবীদের কাছে যৌন নিগ্রহের শিকার এক কিশোর। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের বস্ত্রাপুরে। জানা যাচ্ছে, বুধবার ওই এলাকার ৪০ বছর বয়সী এক ব্যক্তি তাঁর বছর ১৬-এর ছেলেকে নিয়ে থানায় এসে অভিযোগ জানায় যে তাঁর স্ত্রীয়ের দুই বান্ধবী ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ওই নাবালককে নির্যাতন করেছে। এমনকী তাঁর জামা-কাপড় খুলিয়ে দিনের পর দিন গোপনাঙ্গে হাত দিয়েছে, অশালীন কাজকর্ম করিয়েছে। দিনের পর দিন ওই ঘটনা নিয়ে তাঁর মায়ের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। শেষে ওই ব্যক্তি সম্প্রতি এই বিষয়টি জানায়। আর তারপরেই অভিযোগ দায়ের করা হয় থানায়।

পুলিশসূত্রে খবর, ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরেই আলাদা থাকে। এবং দুজনে ডিভোর্সের জন্য আবেদনও করেছে। তবে তাঁদের এক ছেলে এবং এক মেয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নেবেন এই নিয়ে মামলা চলছে। এরমধ্যে মেয়ের বয়স ২০ পেরিয়েছে কিন্তু ছেলের বয়স বর্তমানে ১৬ বছর। ব্যক্তির অভিযোগ, বছরখানেক আগে ছেলে মেয়ে দুজনেই বাবার কাছে আসে। তখন সে ছেলের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পায়। প্রথমে সে কিছু না বললেও, সম্প্রতি বাবাকে সব জানায়। এমনকী এই ঘটনার একটি ভিডিও শ্যুটও ওই দুই মহিলা ব্ল্যাকমেল করার জন্য করেছে সেটিও বাবাকে দেখায়।

আর তারপরেই পুলিশের দারস্থ হয় বাবা ও ছেলে। পুলিশকে ওই কিশোর জানায়, ২০১৯ সালে ওই দুই মহিলার মধ্যে একজনের বাড়িতে তাঁর মা ঘুরতে নিয়ে যায়। মূলত সেই মহিলার বিদেশী পাখির রাখার শখ ছিল। সেই থেকে পরিচয়ের সূত্রপাত। এরপর ছেলেটিকে হামেশাই ডেকে অশালীনভাবে ছুঁতো। এবং তার একটি ভিডিও করে পরবর্তীকালে ওই দুই মহিলা হুমকি দিত যদি কাউকে জানায় তাহলে সেই ভিডিও কিশোরের স্কুল, বন্ধুবান্ধবসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। পুলিশ জানাচ্ছে, ভিডিওতে ওই কিশোরকে কান্নাকাটি করতেও দেখা গিয়েছে। ইতিমধ্যেই তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement