Missile Attack on Delhi Airport? পাক মিসাইল হামলায় ধ্বংস দিল্লি বিমানবন্দর? ধ্বংসলীলার ভিডিও ভাইরাল হতেই সত্যি প্রকাশ করল PIB ফ্যাক্ট চেক
ল্লি বিমানবন্দর উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাক ক্ষেপণাস্ত্রের আক্রমণে ধ্বংসলীলার একটি ভিডিও হু-হু করে ছড়ায় নেটপাড়ায়। সেই ভিডিও দেখে রীতিমত আতঙ্কিত হন দেশবাসী। সত্যি প্রকাশ করল পিআইবি ফ্যাক্ট চেক।
নয়াদিল্লি, ১০ মেঃ পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack ) প্রতিঘাতে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালায় ভারত (India)। গুঁড়িয়ে দেয় পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মুর ৯টি জঙ্গি ঘাঁটি। ভারতীয় অভিযানের পরেই দাঁত মুখ বের করেছে পাকিস্তান (Pakistan)। টানা তিনদিন যাবত ভারতের উত্তর পশ্চিম সীমান্তের শহরগুলো নিশানা করেছে ছুঁড়তে ড্রোন, মিসাইল। সেনা ঘাঁটি লক্ষ্য করে জারি গুলিবর্ষণ। শুক্রবারও রাতভর চলল পাকিস্তানি হানাদারি। এরই মাঝে খবর ছড়াতে শুরু করে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাক ক্ষেপণাস্ত্রের আক্রমণে ধ্বংসলীলার একটি ভিডিও হু-হু করে ছড়ায় নেটপাড়ায়। সেই ভিডিও দেখে রীতিমত আতঙ্কিত হন দেশবাসী। তবে ভারতবাসীকে নিশ্চিত করে পিআইবি ফ্যাক্ট চেকের (PIB Fact Check) তরফে জানানো হয়েছে, এই ভিডিও ভিত্তিহীন। সুরক্ষিত রয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
পাকিস্তানপন্থী বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ধ্বংসলীলার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দাবি করা হয়, মিসাইল হামলা চালিয়ে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দিয়েছে পাকিস্তান (Missile Attack on Delhi Airport?)। তবে ভাইরাল ওই ভিডিও মিথ্যা বলে জানাচ্ছে পিআইবি ফ্যাক্ট চেক। সেই সঙ্গে এও জানানো হয়েছে, ভিডিওটিতে ২০২৪ সালের আগস্টে ইয়েমেনের আদেনে একটি পেট্রোল পাম্প বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে।
মিসাইল হামলায় ধ্বংস দিল্লি বিমানবন্দর?
এর সঙ্গে ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া সাম্প্রিতিক উত্তেজনার কোন যোগ নেই। ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়াগুলো। আতঙ্কিত করার চেষ্টা করছে ভারতবাসীকে।