Sofiya Qureshi: ভারতের সেনা ঘাঁটিতে লাগাতার ড্রোন-যুদ্ধবিমান হামলা, মধ্যেরাতে সীমান্তে প্রবেশের চেষ্টা চালায় পাকিস্তান, সাংবাদিক বৈঠকে জানালেন কর্নেল সোফিয়া কুরেশি

উধমপুর, ভূজ, পাঠানকোট, ভাটিন্ডায় বিমান বাহিনীর ঘাঁটিতে পাক হামলার জেরে সামরিক সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন কর্নেল।

Sofiya Qureshi: ভারতের সেনা ঘাঁটিতে লাগাতার ড্রোন-যুদ্ধবিমান হামলা, মধ্যেরাতে সীমান্তে প্রবেশের চেষ্টা চালায় পাকিস্তান, সাংবাদিক বৈঠকে জানালেন কর্নেল সোফিয়া কুরেশি
Sofiya Qureshi (Photo Credits: ANI)

ভারতের পশ্চিম সীমান্তে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান (Pakistan)। ভারতের সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাক বাহিনী। হামলার জন্য ড্রোন, দূরপাল্লার অস্ত্র, লংমার্চার এবং যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান, শনিবার সাংবাদিক বৈঠক থেকে জানান কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Qureshi)। তিনি আরও জানালেন, ভারত লাগাতার পাকিস্তানকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার মধ্যরাতে ভারতের ২৬টিরও বেশি স্থানে বিমানের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করেছে পাক সেনাবাহিনী (Pakistan Army)। ইসলামাবাদের প্রতিটা চেষ্টাই রুখে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। উধমপুর, ভূজ, পাঠানকোট, ভাটিন্ডায় বিমান বাহিনীর ঘাঁটিতে পাক হামলার জেরে সামরিক সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন কর্নেল। রাত ১:৪০ নাগাদ পাঞ্জাবের বিমান ঘাঁটি লক্ষ্য করে উচ্চ-গতির ক্ষেপণাস্ত্র ছোঁড়ে পাকিস্তান। ধ্বংস করার চেষ্টা করা হয় পাঞ্জাবের এয়ারবেস। সেই চেষ্টাও রুখেছে ভারত।

আরও পড়ুনঃ ভারত-পাক উত্তেজনার মাঝেই বলিউড ছবি 'অপারেশন সিঁদুর'এর ঘোষণা, মুক্তি পেল ছবির প্রথম লুকের পোস্টার, দেখুন

২৬টিরও বেশি স্থানে বিমানের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা চালায় পাকিস্তান

(The above story first appeared on LatestLY on May 10, 2025 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).