Movie Sindoor Announced: ভারত-পাক উত্তেজনার মাঝেই বলিউড ছবি 'অপারেশন সিঁদুর'এর ঘোষণা, মুক্তি পেল ছবির প্রথম লুকের পোস্টার, দেখুন

এই ছবির ঘোষণায় বেজায় বিরক্ত নেটমহল। ভারত পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার পরিস্থিতি ঠাণ্ডা হওয়ার আগেই তাকে বড় পর্দায় বিনোদনের আকারে টেনে আনার বলিউডের এই প্রয়াসের নিন্দা করেছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।

Movie Sindoor Announced: ভারত-পাক উত্তেজনার মাঝেই বলিউড ছবি 'অপারেশন সিঁদুর'এর ঘোষণা, মুক্তি পেল ছবির প্রথম লুকের পোস্টার, দেখুন
Movie Titled Operation Sindoor Announced (Photo Credits: Instagram)

মুম্বই, ১০ এপ্রিলঃ ভারত-পাকিস্তান, দুই দেশের পরিস্থিতি বেশ উত্তপ্ত। হামাল-পালটা হামলায় রাত কাটছে। সন্ধ্যে গড়াতে ভারতের সীমান্তবর্তী এলাকায় পাক হানাদারি শুরু হয়ে যায়। সীমান্তের বেসামরিক এলাকা লক্ষ্য করে ড্রোন, মিসাইল ছুঁড়তে থাকে পাক সেনা (Pakistan Army)। ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে চলে গুলিবর্ষণ। পালটা কড়া জবাব দেয় ভারতও। শনিভার ভোরে পাকিস্তানি পোস্ট (Pakistani Post) এবং সন্ত্রাসবাদীদের (Terrorist) লঞ্চ প্যাডগুলি ধ্বংস করেছে ভারতীয় সেনা (Indian Army)। সিয়ালকোটের (Sialkot) একটি জঙ্গি ঘাঁটি পুড়িয়ে দিয়েছে বিএসএফ (BSF)। দুই দেশের টানটান উত্তেজনা পরিস্থিতির মাঝে ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে দিয়েছে বলিউডে (Bollywood)। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ছবির পোস্টার। পাপারাজ্জির একটি ইনস্টাগ্রাম পেজ থেকে সেই পোস্টার শেয়ার হতেই সমালোচনার ঝড় তুলেছেন নেটবাসী।

উত্তম মহেশ্বরী এবং নীতিন কুমার গুপ্ত পরিচালিত ছবির নাম রাখা হয়েছে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। প্রযোজনা করছে নিকি ভিকি ভাগনানী ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার। তবে এই পোস্টার কিংবা ছবির ঘোষণায় বেজায় বিরক্ত নেটমহল। ভারত পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার পরিস্থিতি ঠাণ্ডা হওয়ার আগেই তাকে বড় পর্দায় বিনোদনের আকারে টেনে আনার বলিউডের এই প্রয়াসের নিন্দা করেছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও (Priyanka Chaturvedi)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'এটি নির্লজ্জ শকুনদের কাজ'

অপারেশন সিঁদুর-এর প্রথম লুকের পোস্টার

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

চলচ্চিত্র অপারেশন সিঁদুরঃ

সিনেমাটিতে কোন কোন অভিনেতা কিংবা অভিনেত্রীদের দেখা যাবে তা এখনও ঘোষণা করা হয়নি। তবে, মনে হচ্ছে নির্মাতারা এটিকে একটি নারী-কেন্দ্রিক ছবি বানানোর পরিকল্পনা করছেন। কারণ ছবির প্রথম লুকের পোস্টারে একজন মহিলা সেনা অফিসাকে দেখা গিয়েছে। সম্ভবত চরিত্রটি ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি অথবা উইং কমান্ডার ব্যোমিকা সিংয়ের উপর ভিত্তি করে তৈরি হতে পারে। উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার (Pahalgam Terror Attack) জবাবে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা (Indian Army)। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মুর ৯টি সেনা ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী।

(The above story first appeared on LatestLY on May 10, 2025 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).