Train E-Tickets Mandatory: কনফার্মড ই-টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ নিষিদ্ধ, একমাত্র সুস্থ যাত্রীই ট্রেনে চড়ার অনুমতি পাবেন; স্বরাষ্ট্র মন্ত্রকের গাইড লাইন

১২ মে থেকে যাত্রীবাহী ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। স্বরাষ্ট্র মন্ত্রকের গাইড লাইন অনুসারে, যাত্রীদের কাছে কনফার্মড ই-টিকিট (confirmed e-tickets) থাকলেই তাঁরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। আরপিএফ-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে সমস্ত যাত্রীকে প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে স্টেশনে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের গাইড লাইন বলছে, সমস্ত যাত্রীকেই ট্রেনে ওঠার আগে বাধ্যতামূল স্ক্রিনিং করাতে হবে। শুধুমাত্র উপসর্গহীন যাত্রীরাই ট্রেনে চড়ার অনুমতি পাবেন। ট্রেনের কামড়ায় প্রবেশের আগে ও স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার দরজায় প্রত্যেক যাত্রীকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১১ মে: ১২ মে থেকে যাত্রীবাহী ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। স্বরাষ্ট্র মন্ত্রকের গাইড লাইন অনুসারে, যাত্রীদের কাছে কনফার্মড ই-টিকিট (confirmed e-tickets) থাকলেই তাঁরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। আরপিএফ-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে সমস্ত যাত্রীকে প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে স্টেশনে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের গাইড লাইন বলছে, সমস্ত যাত্রীকেই ট্রেনে ওঠার আগে বাধ্যতামূল স্ক্রিনিং করাতে হবে। শুধুমাত্র উপসর্গহীন যাত্রীরাই ট্রেনে চড়ার অনুমতি পাবেন। ট্রেনের কামড়ায় প্রবেশের আগে ও স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার দরজায় প্রত্যেক যাত্রীকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে। আরও পড়ুন- Shram Shakti Bhawan: কর্মী কোভিডে আক্রান্ত, বন্ধ হল রাজধানীর শ্রম শক্তি ভবন

প্ল্যাটফর্মে প্রবেশের সময় ও ট্রেনে থাকার সময় প্রত্যেক যাত্রীকেই মাস্ক ব্যবহার করতে হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী প্রত্যেককেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই গাইডলাইন মেনে চলতে হবে। স্টেশনে আসার জন্য কনফার্মড ই-টিকিট সঙ্গে নিয়ে গাড়িতে চড়তে পারেন যাত্রী। ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে রেলমন্ত্রক। ১২ মে থেকে শুধুমাত্র বাতানুকূল কামড়া নিয়ে ১২ জোড়া ট্রেন চলাচল করবে। এবং সীমিত কিছু স্টেশনে সেই ট্রেন থামবে। রাজধানী এক্সপ্রেসের সমতুল্য টিকিট মূল্য ধার্য হয়েছে। দেশের মাত্র ১৫টি গন্তব্যে যাবে এই ট্রেন। নতুন দিল্লি রেল স্টেশন থেকে চলবে এই ট্রেন। আজ বিকেল চারটে থেকে শুরু হচ্ছে ট্রেনের অনলাইন বুকিং। তবে স্টেশনের টিকিট বুকিং কাউন্টার বন্ধই থাকছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement