Mumbai Murder: তিন প্রতিবেশীকে নৃশংস খুন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

মুম্বইয়ে এক মানসিক ভারাসম্যহীন ব্যক্তি নৃশংসভাবে খুন করল ৩ জনকে। দক্ষিণ মুম্বইয়ের চেতন গালা নামের ৫৪ বছরের এক মানসিক ভারসাম্য ব্যক্তি ছুরি হাতে আক্রমণ করতে থাকেন তাঁর প্রতিবেশীদের

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বইয়ে এক মানসিক ভারাসম্যহীন ব্যক্তি নৃশংসভাবে খুন করল ৩ জনকে। দক্ষিণ মুম্বইয়ের চেতন গালা নামের ৫৪ বছরের এক মানসিক ভারসাম্য ব্যক্তি ছুরি হাতে আক্রমণ করতে থাকেন তাঁর প্রতিবেশীদের। পাঁচজন তাঁর ছুরির আঘাতে ঘায়েল হন। তাদের মধ্যে তিন জন ঘটনাস্থলেই মারা যান, দু জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

গতকাল, শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ এই ঘটনাটি ঘটে। দু মাস আগে তার পরিবারের লোকেরা তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই তিনি সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে হিংসাত্মক হয়ে উঠেছিলেন। সেই ব্যক্তি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে তাঁকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন। তাঁর ভয়ে তার ছেলে, স্ত্রী, মেয়েরা তাকে ছেড়ে পাশের এক জায়গায় থাকতে শুরু করেন। আরও পড়ুন-প্রেমিকের সাহায্যে দুই সন্তানকে খুন করে নদীতে দেহ ভাসালেন মা

চেতন নামের সেই ব্যক্তিকে দরজা খুলে তার এক মেয়ে খাবার দিতে যায়। মেয়েকে দেখে রেগে গিয়ে ছুরি হাতে দরজা খুলে পালিয়ে যান তিনি। এরপর চেঁচাতে ছুরি নিয়ে তার হাতের সামনে যাকে পান তাকে আঘাত করতে শুরু করেন। প্রথমেই তার সামনে এসে পড়েন জিতেন্দ্র (৭৮) নামের এক বৃদ্ধ। তাকে খুন করার পর আর দু জনকেও মেরে ফেলেন তিনি। মেঝেতে শুয়ে থাকা এক পুরসভার কর্মীকে বারবার ছুরির আঘাত করে খুন করে চেতন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement