Uttar Pradesh: প্রেমিকের সাহায্যে দুই সন্তানকে খুন করে নদীতে দেহ ভাসালেন মা
অভিযুক্ত মহিলার প্রেমিক স্থানীয় কাউন্সিলর। তাঁর সহায়তাতেই নিজের ছেলে মেয়েকে খুন করেন মহিলা।
মিরাট, ২৫ মার্চঃ প্রেমিকের সাহায্য নিয়ে নিজের দুই সন্তানকে খুন করলেন মা। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মিরাটের (Meerut) ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ১০ বছরের ছেলে এবং ৬ বছরের মেয়েকে হত্যা করে মৃতদেহ ফেলে দেয় খালে।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার প্রেমিক স্থানীয় কাউন্সিলর। তাঁর সহায়তাতেই নিজের ছেলে মেয়েকে খুন করেন মহিলা। হত্যার ঘটনাটি ঘটেছে গত ২২ মার্চ। পুলিশ এও জানায়, এই খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে মহিলার প্রতিবেশীর অনেকেই। এখনও অবধি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও মৃতদেহ দুটির লাশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। খোঁজ চলছে।
পুলিশ সুপার আরও জানান, স্থানীয় কাউন্সিলর তথা প্রেমিকের সাহায্যে নিজের দুই সন্তানকে গত ২২ মার্চ খুন করেছেন মহিলা। এরপর তাঁদের দেহ ভাসিয়ে দিয়ে আসেন নদীতে। দুই ছেলে মেয়ে যখন নিখোঁজ তখন তাঁদের খোঁজ শুরু করে পরিবার। দায়ের হয় নিখোঁজের মামলা।
তিন জন মহিলা এবং তিন জন পুরুষ, মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটিকে নিজের বাড়িতেই খুন করেছেন মা। আর ছেলেকে খুন করা হয়েছে প্রতিবেশীর বাড়িতে। মৃতদেহ এখনও খুঁজে পাওয়া না গেলেও সকল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
(The above story first appeared on LatestLY on Mar 25, 2023 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

