Telangana: তেলাঙ্গানায় নারকীয় ঘটনা, গৃহবধূকে নির্যাতন, খুনের পর মৃতদেহকে ধর্ষণের অভিযোগ

বছর ২৫-এর ওই যুবক চৌতুপ্পলে একটি নির্মাণ সংস্থার সুপারভাইজার। যেখানে ওই যুবক কাজ করত, তার পাশেই স্বামীর সঙ্গে থাকতেন বছর ২৪-এর গৃহবধূ। তাঁর স্বামী স্থানীয় একটি কলেজে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।

Representational Image Rape (Photo Credits: File Photo)

হায়দরাবাদ, ১২ মে: হায়দরাবাদ (Hyderabad) থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এমন ঘটনা ঘটল, তা শুনলে শিউরে উঠছেন বহু মানুষ। হায়দরাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে চৌতুপ্পল শহরে বছর ২৫-এর এক যুবকের বিরুদ্ধে উঠল খুন এবং মৃতদেহকে ধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, তেলাঙ্গানার (Telangana) চৌতুপ্পল শহরে বছর ২৫-এর এক যুবক সম্প্রতি ২৪ বছরের এক তরুণীকে খুন করে। ওই তরুণীকে খুনের পর মৃতদেহকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই যুবেকর বিরুদ্ধে। যে ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে উঠতে শুরু করেছেন অনেকে।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বছর ২৫-এর ওই যুবক চৌতুপ্পলে একটি নির্মাণ সংস্থার সুপারভাইজার। যেখানে ওই যুবক কাজ করত, তার পাশেই স্বামীর সঙ্গে থাকতেন বছর ২৪-এর গৃহবধূ। তাঁর স্বামী স্থানীয় একটি কলেজে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। স্বামীর অনুপস্থিতিতে ওই মহিলা দীর্ঘক্ষণ বাড়িতে একা থাকতেন। বেশ কয়েকদিন ধরে তা লক্ষ্য করার পর ঘৃণ্য অপরাধ করে ওই যুবক।

সম্প্রতি ওই গৃহবধূর স্বামী কলেজে বেরিয়ে গেলে, জোর করে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। ধর্ষণের পর ওই তরুণীকে খুন করে অভিযুক্ত। শুধু তাই নয়, তরুণীকে খুনের পর তাঁর মৃতদেহকে ধর্ষণের (Rape) অভিযোগ ওঠে নির্মাণ সংস্থার সুপারভাইজারের বিরুদ্ধে।

আরও পড়ুন:  Cyclone Asani: গভীর নিম্নচাপে পরিণত অশনি, অন্ধ্রপ্রদেশে ঝড়ো হাওয়ার সঙ্গে এক নাগাড়ে বৃষ্টি, উত্তাল সমুদ্র

চৌতুপ্পল থানার তরফে জানানো হয়, ধর্ষণ এবং খুনের পর ওই মহিলার গয়না নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। ঘটনা জানার পর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মৃতার স্বামী এফআইআর দায়ের করেন। তেলাঙ্গানার ওই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement