MahaKumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্ট ১৫, 'শাহী স্নানে' চরম দুর্ভোগে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার
ভিড় এড়িয়ে নির্বিগ্নে যাতে পুণ্যার্থীরা স্নান করতে পারেন তার জন্যে সব রকম ব্যবস্থাপনা গ্রহণ করেছিল উত্তরপ্রদেশ সরকার। কিন্তু তাও অঘটন এড়ানো গেল না।
বুধবার মৌনী অমাবস্যায় মহাকুম্ভে ঘটে গেল চরম অঘটন। 'শাহী স্নানে' এসে পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১৪৪ বছর পর মহাকুম্ভের যোগ আসায় সেখানে ভিড়ের সংখ্যা মাত্রাতিরিক্ত হবে তা পূর্বেই আশঙ্কা করেছিল যোগী সরকার। ভিড় এড়িয়ে নির্বিগ্নে যাতে পুণ্যার্থীরা স্নান করতে পারেন তার জন্যে সব রকম ব্যবস্থাপনা গ্রহণ করেছিল উত্তরপ্রদেশ সরকার। কিন্তু তাও অঘটন এড়ানো গেল না। বুধবার মহাকুম্ভে পদপিষ্টের খবরে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এক্স হ্যান্ডেলে মমতার বার্তা, 'মহাকুম্ভে মর্মান্তিক পদদলিত হওয়ার খবরে আমি গভীরভাবে শোকাহত। সেখানে কমপক্ষে ১৫ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। আমার প্রার্থনা শোকাহত তীর্থযাত্রী পরিবারের সঙ্গে রইল'। তিনি আরও লেখেন, 'আমাদের গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি যে বিশাল জনসমাবেশে তীর্থযাত্রীদের জীবন সম্পর্কিত বিষয়গুলিতে পরিকল্পনা এবং যত্ন সর্বাধিক হওয়া উচিত'।
আরও পড়ুনঃ 'সামনের পথ অবরুদ্ধ, পিছনে থেকে ভিড়ের চাপ, পালানোর পথ নেই', মৌনী অমাবস্যায় মহাকুম্ভের ভয়াবহ অভিজ্ঞতা